মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্টান্ট গেম’র সময় ৫০০ ফুট ওপরে ছিঁড়ে গেল যুবকের সেফটি কর্ড! (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট।। থিম পার্কে মাটি থেকে ৫০০ ফুট ওপর ব্রিজ। ব্রিজটির উচ্চতা প্রায় ১০০ তলার বিল্ডিংয়ের কাছাকাছি। সেখানে স্টান্ট গেম খেলতে উঠেছিলেন যুবক ৷ নিয়ম মেনে সকল নিরাপত্তা ব্যবস্থাও নিয়েছিলেন। কিন্তু ব্রিজের শেষ প্রান্তে এসে আচমকা খুলে গেল সেফটি কর্ড ৷

ঘটনার ভিডিওটি সম্প্রতি ইউটিউবে আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আর একটু হলেই পড়ে যেত সেই যুবক। তবে একদম শেষ পর্যায়ে এসে সেফটি কার্ড খুলে যাওয়ায় কোন দুর্ঘটনা ঘটেনি।

অল্পের জন্য প্রাণে বেঁচে যান সেই যুবক ৷ ঘটনাটি ঘটেছে চীনের একটি থিম পার্কে। ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে থিম পার্কটি৷