মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার মোড়ানো মুরগির মাংস!

news-image

অনলাইন ডস্ক : মুরগির মাংস তো সব সময়েই খান। তবে সোনায় মোড়ানো মাংস কি খেয়েছেন কখনো। তা কিন্তু যেমন তেমন মাংস নয়। একদম খাঁটি ২৪ ক্যারেটের সোনায় মোড়া মুরগির মাংস! আর তাই খাওয়ার জন্য প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে।

আমেরিকার একটি ফুড চেন পপাইজ তাদের ৩০০০তম স্টোরটির উদ্বোধনে এমনই চমক লাগানো সোনার মাংস রেখেছিল মেনুতে। অর্ডার করতেই চলে আসবে সোনায় ডোবানো চিকেন উইংস।

প্রথমে শ্যাম্পেন দিয়ে মুরগির মাংস ভেজে তাতে ২৪ ক্যারট সোনা মুড়িয়ে ক্রেতাদের এই মাংস পরিবেশন করছে দোকানটি।

ফুড চেনটি ঠিক করেছে এটি জনপ্রিয় হলে আমেরিকায় তাদের বেশির ভাগ স্টোরেই এই চিকেন রাখবেন।

তবে এই স্টোরটিই শুধু প্রথম প্রথম নয়। এর আগেও বিভিন্ন জায়গায় গোল্ডেন চিকেন বিক্রি হয়েছে।

তবে তার দামও ছিল সাধারণ মাংসের পদের থেকে খানিকটা বেশি। সেগুলোর দাম প্রায় ১০০০ ডলার করে ছিল সাধারণত।