,

‘নিয়ে আয় তোর কোন বাপ আছে’

news-image

ডেস্ক রিপোর্ট।। বখাটে ছেলেটার শার্টের কলার ধরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে মেয়েটি, এ সময় ছেলেটির হুমকির পরিপ্রেক্ষিতে মেয়েটির পাল্টা জবাব ‘নিয়ে আয় তোর কোন বাপ আছে।’ এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার পৌর পার্কে ঘটনাটি ঘটেছে ।

বখাটের বিরুদ্ধে প্রতিবাদকারী সাহসী মেয়েটি মৌলভীবাজার দি ফ্লাওয়ার্স কেজি স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী। তার নাম ফাতেমা আক্তার অ্যানি।

নাম প্রকাশ না করার শর্তে ফ্লাওয়ার্স কেজির একজন শিক্ষক ভিডিও দেখে মেয়েটির পরিচয় নিশ্চিত করেছেন। বখাটে ছেলেটির নাম আবদুর রহমান জিসান।

খোঁজ নিয়ে জানা যায়, মেয়েটি তার মায়ের সাথে পৌর পার্কে ফুচকা খেতে বসে। তখন বখাটে জিসান মেয়েটিকে বিশ্রী ভাষায় টিজ করে এবং তার ছবিও তোলে। একপর্যায়ে মেয়েটি উঠে এসে ছেলেটির হাতের মোবাইল কেড়ে নেয় এবং তাকে চড়থাপ্পড় মারতে মারতে শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে নিয়ে আসে।

এ সময় অন্য বড় ভাইয়দের দোহাই দিলে মেয়েটি উল্টা চ্যালেঞ্জ করে বলে ‘তোর বাপ কে নিয়ে আয়, সে আমাকে কী করবে?’ তৎক্ষণাৎ বখাটে আবদুর রহমান জিসানের মোবাইল ফোনটিও ভেঙে ফেলে ওই স্কুলছাত্রী।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সুহেল আহমেদ জানান, মেয়েটি প্রচণ্ড সাহসিকতার পরিচয় দিয়েছে এভাবেই সমাজের প্রতিটি মেয়ে যদি বখাটেদের প্রতিবাদ করে তবে ইভটিজিং দ্রুতই বন্ধ হয়ে যাবে।

সাংবাদিক ও সংস্কৃতি কর্মী আব্দুর রব বলেন, ‘মেয়েটিকে স্যালুট জানাচ্ছি, বখাটে জিসানকে উপযুক্ত জবাব দিয়েছে মেয়েটি। এরপর কোনো বখাটে মেয়েদের ইভটিজিং করার আগে নিশ্চই শতবার ভাববে। সেই সঙ্গে এই দৃশ্যটিও তাদের মনে পড়বে।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর