মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানে টাকায় মিলে বিমানবালা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ এয়ারলাইন্সগুলোর বেশ কিছু উড়োজাহাজে প্রথম শ্রেণির আরোহী ধনী যাত্রীরা অর্থের বিনিময়ে বিমানবালাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। আর্ন্তজাতিক গণমাধ্যম ডেইলি মিরর সূত্রে এ তথ্য জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিমানবালা ডেইলি মিররকে জানান, আকাশ জীবনে তার ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।

তিনি বলেন, ‌আমি আমার ছোট্ট অভিজ্ঞতায় দেখেছি, বিমানের পাইলটরা প্রায়ই এয়ার হোস্টেসদের সঙ্গে ককপিটে যৌনকর্ম করছে। তাছাড়া একটু নীরব পরিবেশ পেলে এয়ারলাইন্সের সহকর্মীরাও একে অন্যের সঙ্গে যৌন ক্রিয়ায় মেতে ওঠে।

এমনকি বিমানে এমন কিছু ধনী যাত্রী থাকেন, যারা এত বেশি অর্থ সম্পদের মালিক যে, তা আমি কখনও কল্পনাও করতে পারি না। একবার এ রকম কিছু প্রথম শ্রেণির যাত্রীদের সঙ্গে পতিতাবৃত্তির অভিযোগ এসেছিল দু’জন বিমানবালার ওপর। আর এসব মানুষদেরও যেহেতু টাকার অভাব নেই, তাই তারা বেশ খুশি মনেই প্রচুর অর্থের বিনিময়ে বিমানবালাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

তিনি আরো জানান, এসবের বাইরে যাত্রীবাহী বিমানের বিমানবালাদের রাতের বেলায় অন্তরঙ্গ ডিনারের আমন্ত্রণ, হোটেল রুমে ডাকা, এমনকি নোংরাভাবে এয়ার হোস্টেসদের শরীরের বিভিন্ন স্থানে হাত দেওয়াটা তাদের কাছে খুবই স্বাভাবিক বিষয়।- সূত্র: ডেইলি মিরর