,

৪০০ বছর আগে ডুবে যাওয়া জাহাজে মিলল মসলা!

news-image

অনলাইন ডেস্ক : সমুদ্রের গভীরে খুঁজলে মিলতে পারে এক সাম্রাজ্য। বিশ্বের তিন ভাগ পানির নিচে যে কী আছে আর কী নেই, তা বোঝা মুশকিল। তবে সুদূর পর্তুগালের পানির নিচে যা মিলেছে, তা সত্যিই অবাক হওয়ার মত।

পর্তুগালের সমুদ্র উপকূলজুড়ে তল্লাশি চালাচ্ছিলেন প্রত্নতত্ত্ববিদরা। সেখানেই উদ্ধার হয় ৪০০ বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজের রেক। লিসবনের কাছে ডুবে গিয়েছিল ওই জাহাজ। ভারত থেকেই ওই জাহাজ যাচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। কারণ জাহাজের সেই রেকে রয়েছে ভারতের মসলা।

প্রজেক্ট ডিরেক্টর জর্জ ফ্রিরে বলেন, হেরিটেজের মূল্য অনুযায়ী, এটাই এই দশকের সেরা আবিস্কার।

সমুদ্রের ৪০ ফুট গভীর থেকে পাওয়া গেছে ওই শিপ রেক। তাতে পাওয়া গেছে প্রচুর মসলা। রয়েছে ৯টি ব্রোনজের কামান, রয়েছে চীনা সিরামিক এবং বিশেষ ধরনের মুদ্রাও। জিনিসগুলো অক্ষত অবস্থাতেই রয়েছে বলে জানান প্রত্নতত্ত্ববিদরা।

গত ৩ সেপ্টেম্বর পাওয়া গেছে এই জাহাজের রেক। ১৫৭৫ থেকে ১৬২৫-এর মধ্যে এটি ডুবে গিয়েছিল বলে অনুমান করা হচ্ছে। জানা যায়, ওই সময়েই ভারত ও পর্তুগালের মধ্যে মসলা ব্যবসার রমরমা ছিল।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে