,

ছাত্রীর সঙ্গে পালিয়ে বিয়ে!

news-image

‘বিগ বস’ মানেই যেন বিতর্ক। ‘বিগ বস ১২’-এ আসতেই বিতর্ক একেবারে আষ্টেপৃষ্ঠে চেপে ধরেছে ভজন গায়ক অনুপ জালোটাকে। ৩৭ বছরের ছোট ছাত্রী জসলিন মাথারুর সঙ্গে জুটি বেঁধে ‘বিগ বস’-এর ঘরে এসেছেন তিনি।

সম্প্রতি এক স্থানীয় গণমাধ্যম জানায় অনুপ জালোটা তার প্রাক্তন স্ত্রী সোনালি রাঠৌরের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন। সোনালিও অনুপ জালোটার কাছে গান শিখতেন। সেখান থেকেই প্রেম। কিন্তু পরিবার সেই প্রেম মেনে নেয়নি। তাই পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

ইজরায়েলি মডেল রিনা ২০১১ সালে একটি বই লিখেছিলেন। সেই বইতেই ভজন গায়কের উপরে কাস্টিং কাউচের অভিযোগের কথা উল্লেখ করেছিলেন তিনি। রিনা লিখেছিলেন, নিজের ঘরে ডেকে এনে তাকে জোর করে চুম্বন করার চেষ্টা করেছিলেন অনুপ জালোটা।এই অভিযোগ অনুপ জালোটা সম্পূর্ণ ভাবে অস্বীকার করলেও সোশ্যাল মিডিয়াতে এখন এই খবর ভাইরাল।

জানা যায়, সোনালির সঙ্গে বিচ্ছেদের পরে পরিবারের পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ে করেন অনুপ। কিন্তু সেটাও স্থায়ী হয়নি। এর পর মেধা গুজরালকে বিয়ে করেন তিনি। কিন্তু ২০১৪-য় লিভারের অসুখে মেধার মৃত্যু হয়। তার কিছুদিন পর থেকেই ৩৭ বছরের ছোট ছাত্রী জসলিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অনুপ জালোটার। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক নারী সংসর্গের কথাও শোনা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর