বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুকুরের চিৎকারে লেজ গুটিয়ে পালাল চিতা!

news-image

অনলাইন ডেস্ক : মাংসাশী প্রাণিদের মধ্যে চিতাবাঘ বেশ বিপজ্জনক। সম্প্রতি দ্রুতগতির এই প্রাণিটিই কুকুরের তাড়া খেয়ে পালিয়েছে। বিচিত্র এই কাণ্ড ঘটেছে ভারতের রাজস্থানের একটি পার্কে। ইতিমধ্যেই ঘটনাটির সম্পূর্ণ ভিডিও ভাইরাল হয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের ঝালনা পার্কে ঘটেছে ঘটনাটি। সেখানকার এক পর্যটক পুরো ঘটনা ক্যামেরাবন্দি করে ভিডিওটি ইউটিউবে শেয়ার করে দেন।

ভিডিওটিতে দেখা যায়, মাঝরাস্তায় শুয়ে বিশ্রাম নিচ্ছিল কুকুরটি। এ সময় আচমকাই জঙ্গল থেকে লাফ দিয়ে বেরিয়ে এসে তার ওপরে চড়াও হয় একটি চিতা। প্রথমে ঘাবড়ে গেলেও পরে কুকুরটি চিৎকার করতে শুরু করে। এদিকে চিতাবাঘটি এই চিৎকারেই ঘাবড়ে যায়।

শেষ পর্যন্ত সে পালিয়ে যায় জঙ্গলে। পরে আরও একবার উঁকি মেরে দেখে চিতাটি। কিন্তু কুকুরের ক্রমাগত চিৎকারে লেজ গুটিয়ে পালায় সে। ভিডিওটি এরই মধ্যে প্রায় ৩৪ লাখের বেশি মানুষ দেখেছে।

https://youtu.be/KNtnxU0aPUA