,

রূপসী রাণীর পাশে ছাগল যখন রাজা!

news-image

অনলাইন ডেস্ক : আয়ারল্যান্ডের কিলোরগন শহরের রাজা এখন একটি ছাগল! রূপসী রাণীর পাশে মাথায় রাজমুকুট পড়ে রাস্তায় হেঁটে যাচ্ছে ওই ছাগল আর সেদেশের মানুষজন সম্মানের সঙ্গে কুর্নিশ করছে তাকে! ভাবতে অদ্ভুত লাগলেও এমনটাই হয়ে আসছে আয়ারল্যান্ডজুড়ে। রাজার সিংহাসনে অধিষ্ঠান উপলক্ষে শহরজুড়ে সপ্তাহব্যাপী চলে এই উৎসব।

উৎসবটিকে বলা হয় ‘পাক ফেয়ার’ এবং রাজাকে ডাকা হয় ‘কিং পাক’। কিন্তু কেন এই উৎসব?
যদিও অনেক গল্পে রঞ্জিত ইতিহাস। তবুও বহুল প্রচলিত গল্পটি হচ্ছে, সপ্তদশ শতাব্দীতে আয়ারল্যান্ডের রাজা ছিলেন অলিভার করমওয়েল। তিনি বাস করতেন এই শহরে। এক ফসল কাটার উৎসবে অংশ নেয়ার সময় রাজার পোষা ও প্রিয় ছাগল হারিয়ে যায় পাহাড়ে। নিঃসন্তান সেই রাজা ছাগলটিকে সন্তানের মতো পালন করতেন। সন্তান সমতুল্য ছাগল হারানোর শোকে অসুস্থ হয়ে পড়েন রাজা। এই অসুস্থতাই তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সেই ছাগল স্মরণে প্রতি বছর পাহাড় থেকে বন্য ছাগল ধরে এনে পাক ফেয়ারের মাধ্যমে তাকে রাজা বানানো হয়। প্রতি বছর আগস্টের দ্বিতীয় সপ্তাহে এই উৎসব শুরু হয়ে চলে সাত দিন পর্যন্ত। এই সপ্তাহ ছাগল রাজার মতোই আয়েশি ও সম্মানের জীবনযাপন করে। সাত দিন পার হওয়ার পর রাজত্ব ও রাণী হারালেও রয়ে যায় রাজার রেশ। সেই বন্য ছাগল পায় রাষ্ট্রীয় বিশেষ অতিথিশালায় থাকার সুযোগ। মৃত্যু পর্যন্ত আয়েশিভাবেই শেষ হয় সেসব ছাগলের জীবন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে