,

‘বিরিয়ানি’র গন্ধে বাপের বাড়ি পালালেন স্ত্রী!

news-image

অনলাইন ডেস্ক: সম্পর্কের মাঝে বিভেদ ডেকে আনল সাধের বিরিয়ানি। স্বামী বিরিয়ানি খেতে ভালবাসেন, স্ত্রী আবার বিরিয়ানির গন্ধও সহ্য করতে পারেন না।

ভারতের মধ্যপ্রদেশের বাসিন্দা রাজু সরকার ও তার স্ত্রী অনিতা সরকার গত ৮ বছর ধরে কর্নাটকের কাম্মাগোন্ডানাহাল্লিতে থাকেন। তাদের একটি সন্তানও রয়েছে। কয়েক দিন আগে রাজু রাতে বাড়ি ফিরে দেখেন অনিতা বাড়িতে নেই। শেষে অনেক খোঁজ করে তার কোনও হদিশ না পেয়ে পুলিশের দ্বারস্থ হন রাজু।

ভারতীয় এক সংবাদমাধ্যমে বলা হয়, পুলিশ খোঁজ করে জানতে পারে অনিতা তার বাপের বাড়ি চলে গেছেন। কিন্তু তার বাড়ি ছাড়ার কারণ জানতে গিয়ে হতবাক হয়ে যায় পুলিশ।

জানা যায়, অনিতা বিরিয়ানির গন্ধ একেবার সহ্য করতে পারতেন না। অন্য দিকে রাজু বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালবাসতেন। অনিতা নিখোঁজ হওয়ার আগের দিন রাতে রাজু বিরিয়ানি নিয়ে আসেন বাড়িতে। ছেলেকে নিয়ে একসঙ্গে খাওয়াদাওয়াও করেন তিনি। তখন অনিতা অন্য একটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরের দিন কাউকে না জানিয়ে ১২ হাজার টাকা নিয়ে বাবার বাড়িতে চলে যান অন্তঃসত্ত্বা অনিতা।

এক পুলিশ কর্মকর্তা জানান, ‘আমরা বিষয়টি স্বামী-স্ত্রীর ঝগড়া হিসেবেই দেখছি। এখন ওই গৃহবূধ তার স্বামীর কাছেই রয়েছেন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে