,

জন্মের ৫ বছর পর অস্ত্রোপচারে মেয়ে হয়ে উঠল ছেলে

news-image

ডেস্ক রিপোর্ট।। মেয়ে হয়ে জন্মানোর ৫ বছর পর এ বার সত্যি-সত্যিই ছেলে হয়ে গেল সে। জন্মের সময় তার কোনও পুরুষাঙ্গ ছিল না। আচার-আচরণে ছিল মেয়েদেরই বৈশিষ্ট্য। বছর তিনেকের মাথায় হঠাৎ তার পুরুষাঙ্গ গজালো ঠিকই, কিন্তু তার গঠন অসম্পূর্ণ ছিল। সেই পুরুষাঙ্গ শিশুটি নিদেই আঁচড়াত।

সেই ৫ বছরের শিশুটির পুরুষাঙ্গের একাংশের গঠন ঠিক করা হল। পরের সপ্তাহে ঠিক করা হবে শিশুটির পুরুষাঙ্গের বাকি অংশটাও। তার নামও দেওয়া হল। আমন খান। মহারাষ্ট্রের ভিদ জেলায় তার বাড়ি। তার বাবা ট্রাকচালক।

শুক্রবার সকালে মুম্বইয়ের সরকারি সেন্ট জর্জেস হাসপাতালে ওই অস্ত্রোপচার হয়েছে। গত মে মাসে একই ভাবে লিঙ্গ পরিবর্তন করা হয়েছিল ভিদ জেলার এক কনস্টেবল ললিত সালভের।

আমনের বাবা মহম্মদ খান বলেছেন, ‘‘জন্মের সময় আমরা ভেবেছিলাম, ও মেয়ে। তিন বছর পর্যন্ত ওকে আমরা মেয়েদের মতোই গড়ে তুলি। কিন্তু তার পর দেখি ওর পুরুষাঙ্গ হয়েছে। তবে তার গঠন অসম্পূর্ণ।’’

ভিদ জেলায় এর আগে যাঁর লিঙ্গ পরিবর্তন ঘটনা হয়েছিল, আমনের বাবা, মা সেই পুলিশ কনস্টেবল ললিত সালভের সঙ্গে দেখা করেন এই অস্ত্রোপচারের আগে। মতামত নেন ললিতের। আমন খুব গরীব পরিবারের সন্তান বলে তার চিকিৎসার যাবতীয় খরচ হাসপাতালই বহন করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে