রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়িতে আপত্তিকর অবস্থায় দুই যাজক, এরপর…

news-image

দুই পুরুষ যাজক যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সমুদ্র সৈকত মিয়ামির এক জনবহুল স্থানে গাড়িতে সমকামিতা করছিলেন। এসময় স্থানীয়রা এ দৃশ্য দেখলে পুলিশকে জানায়।

অভিযুক্ত দুই ব্যক্তি ডিয়েগো বেরিও (৩৯) এবং এডউইন কোরটেস (৩০) যথাক্রমে ইলিয়নিস ও শিকাগোর ক্যাথলিক গির্জায় কর্মরত ছিলেন। এ ঘটনা জানাজানি হয়ে গেলে তাদেরকে গির্জা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

জানা গেছে, তারা এতোটাই মগ্ন ছিল যে পুলিশ গাড়ির জানালায় টোকা দিলেও তাদের কোন হুঁশই ছিল না। পরবর্তীতে গাড়ি থেকে আটক করে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে অসামাজিক কাজের জন্য মামলা দায়ের করা হয়।

আর এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে উঠে আসে সমকামিতা ও ক্যাথলিক মতবাদের দ্বন্দ। ক্যাথলিক ধর্মযাজকরা সমকামিতাকে ‘সহজাত অসুস্থতা’ হিসেবে দেখেন। তবে সমকামি ব্যক্তিদের প্রার্থনাসহ সর্বত্র সম্মানের সঙ্গে গ্রহণ করার পক্ষে সোচ্চার থাকতে দেখা যায়।