মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার মতো করে কে ভালোবাসবে তোমায়…!.

news-image

যদি ছেড়ে যেতেই হয় আমাকে তবে শুধু এতটুকু মনে রেখো তুমি এই আমি তোমার জন্যে এই সময়ের মধ্যে যত কথা যত ভাষা লেখেছি এই কথা গুলোও তোমার জন্যে কেহ লিখবে না তুমি যদি কারো সাথে তোমার আমৃত্যু পর্যন্তও জীবনটা কাটিয়ে দাও। এই অল্প সময়ের মধ্যে তোমার কারণে তোমাকে নিজের করে পাবার জন্যে তোমার সাথে যত কথা বলেছি যত ভাবে বলেছি বুঝিয়েছি তুমি যদি কারো জন্যে তোমার কলিজাটাও ছিড়ে দাও সারাজীবন ধরেও এত কথা এধরণের কথা তুমি শুনতে পাবে না বলবেও না কেহ তুমি শুনবেও না কখনোও।
.
তোমার জন্যে যতটা সময় দিয়েছি নিজেকে ব্যস্ত রেখেছি নিজেকে তোমাতে গভীরভাবে মগ্ন রেখেছি তুমি যদি তোমার সবটুকুও দিয়েও কাও কে ভালোবাসো তবুও তোমার জন্যে সারা জীবনেও কেহ এতটা গভীর থেকে ভাববে না ভালোবাসবে না তোমাকে।
.
এই আমি তোমাকে জীবনে পাবার জন্যে যতটা যতবার চোখের জল ঝরিয়েছি কষ্টে কষ্টে নিজেকে মানসিক রোগী বানিয়ে ফেলেছি তুমি যদি তোমার শরীরের শেষ ফোটা রক্তটাও কাও কে দিয়ে ভালোবাসো তবুও তোমার কারণে তোমার জন্যে এই জলটুকুও ঝরাতে পারবে না, পারবে না সারাজীবন ভালোবাসে গেলেও পারবে না।
.
তোমার জন্যে এই আমি ক’টা দিন যতটা ভেবেছি তোমাকে যতটা কাছে ডেকেছি তোমার জন্যে বারবার অপমানিত হয়েও ছুটেছুটে গেছি,তোমার জন্যে যতটুকু নিজেকে কষ্ট দিয়েছি তোমার দেওয়া কষ্ট ব্যাথ্যা জ্বালা সয়েছি এই এতটুকুও তোমার জন্যে কেহ পারবে না তুমি যদি সারাটা জনমধরেও কাটিয়ে দাও কোনো মানুষের সাথে তবুও পারবে না তোমাকে কাছে পেয়েও না।
.
তোমার কারণে আমি নিজেকে যতটা ভুলে গিয়ে নিজের ক্ষতি সয়েছি নিজেকে শাস্তি দিয়েছি এতটা কেহ তোমার সাথে জীবন পার করে দিলেও পারবে না।
.
তোমার কাছে নিজেকে যতটা ছোট করে দূর্বল করে অসহায় করে তুলে ধরেছি তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চেয়েছি তোমার জন্যে নিজের অবস্থান কে ভুলে গেছি নিজেকে ভুলে গেছি তুমি যদি কারো জন্যে বুকের সবটুকু প্রেম ভালোবাসা উজাড় করে ঢেলে দাও তবুও কেহ তোমার কাছে নিজেকে এভাবে দিবে না। চ্যালেঞ্জ দিয়ে গেলাম খোজেঁ দেখো হইত পাবে না এটাই সত্য এই বিশ্বাসটুকু রেখে গেলাম তোমাকে ভালোবেসে।
.
মানুষ যে স্বার্থের দামে সত্য ভালোবাসার চাওয়া পাওয়াকে বিক্রি করে দিতে চাই হাজারো ফন্দি আটে এটা আমার বুঝে ছিল না। সত্যিই তুমি ভালোর মূল্য বুঝো না, নকল তোমাকে খুব বেশি আকৃষ্ট করে কিন্তু মনে রেখো দু দিন পরেই সেটার প্রয়োজন নিঃশ্ব হয়ে যায় কিন্তু সত্য চিরোকালই সত্যই রয়ে যায়।