,

রাতে একঘরে ছিলাম সত্যি, ধর্ষণ করিনি!

news-image

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ডের কুদাব এলাকার ৭ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভিকটিম তার পরিবারের সঙ্গে কুদাব এলাকায় আসাদুজ্জামানের বাড়িতে ভাড়া থেকে ভাদুন উচ্চবিদ্যালয়ে ৭ম শ্রেণীতে লেখাপড়া করে। তার বাবা একজন রিকশাচালক।

অভিযুক্ত ফয়সাল একই ওয়ার্ডের চামুড্ডা লিজের টেক এলাকার নজরুল ইসলামের ছেলে। ভিকটিম জানায়, ঈদের দুদিন আগে কোচিং করতে গেলে ফয়সাল তাকে বেড়ানোর কথা বলে শ্রীপুর মাওনা চৌরাস্তায় তার মায়ের ভাড়া বাসায় নিয়ে যায়।

সেখানে তিনদিন জোর করে আটক রেখে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। কান্নাকাটি করলে তাকে ফয়সাল পুবাইলে বাবার বাসায় নিয়ে আসে।

এ ব্যাপারে ফয়সাল বলে, মেয়েটিকে নিয়ে একঘরে রাত্রি যাপন করেছি সত্যি, কিন্তু ধর্ষণ করিনি। বিষয়টি এলাকায় জানাজানি হলে মেয়ের বাবা সহিদ মিয়া মামলার প্রস্তুতি নিলে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক নেতা মঈন মোল্লা বাধা দেন।

২৫ আগস্ট বিকালে ছাত্রলীগ নেতা স্থানীয় কয়েকজনকে নিয়ে সালিশি বৈঠকে ২৫ হাজার টাকা জরিমানা এবং ৩০টি বেত্রাঘাতের রায় দেন। ইজ্জতের টাকা আগামী মাসের ১৫ তারিখে পরিশোধ করার সুযোগ করে দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

এ ব্যাপারে ভিকটিমের বাড়ির মালিক আসাদুজ্জামান জানান, এ ঘটনা আমি শুনেছি এবং জানতে পারি ছাত্রলীগ নেতা মঈন মোল্লা বিষয়টি মীমাংসা করেন। ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ বলেন, এ বিচার ঠিক হয়নি। এ বিষয়ে আমি কিছুই জানি না।

বিচারের রায়ের ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগ নেতা মঈন মোল্লা বলেন, ভিকটিম মেয়ের দায়িত্ব নিয়েই সালিশি রায় দিয়েছি, আর ২৫ হাজার টাকা যদি আগামী মাসের ১৫ তারিখে দেয় তাহলে ভালো। সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে