এভাবে বসতে পারবেন তো?
অনলাইন ডেস্ক: ওপরের ছবিটা নজরে পড়লে সবার আগে আপনার যে বিষয়টি মাথায় আসবে তা হল-আপনি চেষ্টা করলে এভাবে বসতে পারবেন কি না? ছবিটি দেখামাত্র অনেকে হয়ত চেষ্টা শুরুও করে দিয়েছেন।
ছবিটি নিউইয়র্কের এক নারীর। তবে তার নাম জানা যায়নি। মেট্রোরেলে কোথায় যাত্রা করার সময় এভাবে বসেছিলেন তিনি। তার এই অদ্ভুদ বসার ধরণ দেখে সামনে থাকা ব্যক্তি তার ছবি তুলে নিয়েছেন। সেই ছবি আবার সামাজিক মাধ্যমে ছাড়তেই হয়ে গেছে ভাইরাল।
ছবিতে দেখা যাচ্ছে, ওই নারী তার একটি পা আরেকটির সঙ্গে এমনভাবে পেঁচিয়ে ধরে বসে আছেন। যেন মনে হচ্ছে দুটো সাপ একে অপরকে জড়িয়ে ধরে আছে!
Imgur.com নামে একটি সামাজিক মাধ্যমে কেউ ছবিটি আপলোড করে ক্যাপশন দিয়েছে, ‘ক্ষমা করবেন, কিন্তু দয়া করে এভাবে বসা থেকে বিরত থাকতে পারবেন কি?’ ব্যাস! এর পর থেকেই ভাইরাল হতে থাকে ছবিটি। নেটিজেনরা চার লাখ বারেরও বেশি দেখেছেন ছবিটি।
মজার বিষয়য় হলো, ছবিটি দেখে অনেকেই ওই নারীর মতো করে বসতে চেষ্টা করেছিলেন। কেউ পেরেছেন আবার কেউ নন। যারা পেরেছেন তারা নিজেদের ছবি তুলে শেয়ারও করেছেন।
একবার আপনি চেষ্টা করে দেখুন তো, পারবেন কি না?











