আখাউড়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৮০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ আরসি কফ সিরাফসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টায় আখাউড়া উপজেলার নারায়নপুর গ্রামের মোঃ আব্বাস মিয়ার বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে নারায়নপুর গ্রামের মোঃ আব্বাস মিয়া (৩৮) একই গ্রামের মোঃ হানিফ মিয়া-(৪১)।
র্যাব জানায়, উদ্ধারকৃত আরসি কফ সিরাপ এবং দুই মাদক ব্যবসায়ীকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।











