স্ত্রীর সঙ্গে ঝগড়া, লাইভে এসে স্বামীর আত্মহত্যা
স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করছেন স্বামী। সোমবার (৩০ জুলাই) এ ঘটনা ঘটে।আত্মহত্যাকারী ওই ভারতীয় যুবক অমিত চৌহান (২৮) স্ত্রীকে নিয়ে হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে থাকতেন।
পুলিশ জানায়, অমিত তার ঘরে বসে ফেসবুক লাইভে আসেন। বন্ধুদের লাইভ ভিডিওটি শেয়ার করতে বলেন। পরে লাইভ চলা অবস্থাতেই ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস টানেন।পুলিশ আরও জানায়, অনেক দিন ধরে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিলো না অমিতের। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। তাদের ঘরে দুই সন্তান রয়েছে।এ ঘটনায় তদন্ত শুরু করেছে গুরুগ্রাম পুলিশ।











