মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন মৃত্যুর গন্ধ পান এই তরুণী!

news-image

কথায় বলে, জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটি বিষয়ের উপর কারোর কোন হাত থাকে না। আর প্রকৃতির স্বাভাবিক নিয়মেই, জীবন থাকলে মৃত্যু আসবেই। অর্থাৎ মৃত্যু একটি অমোঘ সত্য। প্রতিটি জীবের ই মৃত্যু অবশ্যম্ভাবী। এটা ভবিতব্যের লিখন যা কেউ খন্ডন করতে পারেনা।
আর তাই মৃত্যু এত রহস্যময়। কিন্তু এক ২৪ বছরের যুবতীর জীবনে এই মৃত্যু নিয়েই সৃষ্টি হল যাবতীয় রহস্যের।

অস্ট্রেলিয়াবাসী আরি কালা নামক যুবতীর দাবি, তিনি নাকি আসন্ন মৃত্যুর গন্ধ পান! কোন ব্যক্তির কাছে গেলে এই বিশেষ গন্ধ পেলেই সে বুঝতে পারে সেই ব্যক্তির মৃত্যু আসন্ন।ইনি আরো জানান, বারো বছর বয়সে প্রথম নিজের ভিতরে থাকা এই অদ্ভুত শক্তির সন্ধান পান তিনি। এক আত্মীয়ের মৃত্যুশয্যায় তিনি প্রথম আশ্চর্য এক গন্ধ পান। কিন্তু আরি লক্ষ করেন, আর কেউ কিন্তু ওই গন্ধ পাচ্ছে না। এই ঘটনার কিছু দিন পরেই ওই আত্মীয় মারা যান।

এরপর থেকেই আরি লক্ষ করেন, যে ব্যক্তির কাছে গেলে তিনি ওই গন্ধ পাচ্ছেন সেই ব্যক্তি কয়েকদিনের মধ্যেই মারা যাচ্ছেন! নিজের এই অলৌকিক ক্ষমতা তখনই বুঝতে পেরে যান আরি।এরপর এক দশকেরও বেশি সময় কেটে গিয়েছে। এই আশ্চর্য ক্ষমতায় বহু মৃত্যুকে চোখের সামনে দেখতে পেয়েছেন আরি।

মৃ্ত্যুর আগাম সন্ধান পাওয়ার আশ্চর্য ক্ষমতা নিয়ে বহু ছবি বা গল্প লেখা হয়েছে। কিন্তু আরি কোনও সিনেমা বা উপন্যাসের চরিত্র নন।তার দাবি, তার এই অভিজ্ঞতা একেবারেই বাস্তব। যদিও তিনি জানান, যখনই তিনি কোন ব্যক্তির মৃত্যু অনুধাবন করেন তখনই ভীষণ অসহায় বোধ করেন তিনি কারণ
মৃত্যুর আগাম আভাস পেলেও তাকে আটকানোর কোনও ক্ষমতা তার নেই। ঈশ্বরের অমোঘ বিধান কে অস্বীকার করার মত ক্ষমতা তার নেই।নিয়তিকে অতিক্রম করার ক্ষমতা যে কারও নেই, তা স্পষ্ট করে জানিয়েছেন আরি।