,

নারীর অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসকরা হতবাক!

news-image

এক নারীর অস্ত্রোপচারের সময় হতবাক হয়ে যান চিকিৎসকরা। কারণ ওই নারীর কিডনিতে প্রায় ৩ হাজার পাথর পাওয়া গেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম সাংহায়িস্টের এক প্রতিবেদন থেকে জানা যায়, জাং নামে চিনের বাসিন্দা এক নারী বেশ কয়েক দিন ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন, যা দিন দিন বেড়েই চলছিল। উপায় না পেয়ে চিকিৎসকের কাছে যান তিনি।

সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরে চিকিৎসক জানান, ওই নারীর ডান দিকের কিডনিতে পাথর জমে রয়েছে। এরপরই জাং-এর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।কিন্তু অস্ত্রোপচারের সময়ে হতবাক হয়ে যান চিকিৎসকরা। কিডনি থেকে ২ হাজার ৯৮০টি পাথর বের হয়। বর্তমানে ওই নারী সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

কিডনি থেকে এমন সংখ্যক পাথর বের হওয়া সত্যিই বিরল ঘটনা। তবে এ ক্ষেত্রে জাং বিশ্ব রেকর্ড করতে পারেননি।কারণ ২০০৯ সালে ভারতের মুম্বাইয়ের বাসিন্দা ধানরাজ ওয়াদলের কিডনি থেকে প্রায় ১ লাখ পাথর বের হয়, যা গিনেস বুকে ঠাঁই পেয়েছে।

এ জাতীয় আরও খবর

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের

মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ