,

বিবাহিত পুরুষদের সঙ্গে যৌনসম্পর্ক-ভিডিও, ধর্মগুরু গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক: বিবাহিত পুরুষদের জোর করে অস্বাভাবিক যৌনসম্পর্কে বাধ্য করার অভিযোগ উঠেছে স্বঘোষিত এক ধর্মগুরুর বিরুদ্ধে। গতকাল সোমবার আসিফ নুরি (৪০) নামে ওই ধর্মগুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় নিজের আশ্রমে গত কয়েক বছর ধরে এ ধরনের অপকর্ম চালাচ্ছিলেন আসিফ। পুরুষেরা তার কাছে বিভিন্ন সমস্যার প্রতিকার চাইতে আসলে তাদের টার্গেট করতেন তিনি। পরে সুযোগ বুঝে পারভনি, নানদেদ, মারাঠাওয়াদা এলাকার বিবাহিত পুরুষদের নিজের সঙ্গে যৌনকর্মে বাধ্য করতেন ওই ধর্মগুরু।

সম্প্রতি আসিফ নুরির যৌন লালসার শিকার এক পুরুষের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মহারাষ্ট্র পুলিশ। এ ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর সোমবার বুলধারা জেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্ত ও আসিফকে করা জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারভনি, নানদেদ, মারাঠাওয়াদা এলাকার বিবাহিত পুরুষেরা নিজেদের যৌন সমস্যাসহ নানা প্রতিকার চাইতে আসতেন তার কাছে। তাদের মধ্য থেকে তিনি কয়েকজনকে বাছাই করতেন। তাদের ভুল বুঝিয়ে একটি ঘরে নিয়ে যেতেন আসিফ। পরে সেখানেই জোর করে অস্বাভাবিক যৌন সম্পর্কে বাধ্য করতেন তিনি। যৌন মিলনের ভিডিও রেকর্ডও করে রাখতেন যাতে কেউ মুখ না খুলতে পারেন।

পুলিশ ধারণা করছে, এই ধরনের কর্মকাণ্ডে আসিফ ছাড়া তার কয়েকজন সঙ্গীও জড়িত আছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের