,

টিএসসির সেই চুমুর দৃশ্য এখন ভাইরাল

news-image

বৃষ্টি মানেই রোমান্টিকতা। আর সঙ্গে প্রেমিকা থাকলে তো কথায় নেই। তাই বলে প্রকাশ্যে চুমু! এমনই এক অভাবনীয় ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। বৃষ্টি ভেজা এক প্রেমিক জুটি একে ওপরকে প্রকাশ্যে চুমু দিয়ে বিতর্কের সুষ্টি করেছেন। কারণ এটা কখনোই আমাদের সমাজ ব্যবস্থার একেবারেই যায় না। তবে সেই দৃশ্যটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
সামাজিকমাধ্যমে এই জুটিকে নিয়ে এখন সমালোচনার ঝড় বইছে।
এজন্য হয়তো শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন-
‘এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনা তো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।’
আসলেই বৃষ্টির দিনে ঘরে মন বসে না। মনটা কোথায় যেন হারিয়ে যেতে চায় ভেসে চলা মেঘের মতো। তখন মনটা এক অজানা ভালোলাগায় ভরে যায়। বৃষ্টির রিমঝিম শব্দ নিমিষেই মনে করিয়ে দেয় প্রিয়জনের কথা। মন হয়ে যায় রোমান্টিক। আদিকাল থেকেই এসব রোমান্টিক স্মৃতির সাক্ষী এই বৃষ্টি।

আবারও বৃষ্টি এক রোমান্টিক দৃশ্যের সাক্ষী হলো। ঘটনাটি আজ দুপুরের। রাজধানী ঢাকা শহরে চলছে ঝুম বৃষ্টি। ছাতা মাথায় কিংবা রিক্সার হুড নামিয়ে সবাই বৃষ্টি উপভোগ করছে। এমন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বাইরে বসা ছিল এক প্রেমিক জুটি। ভিজতে ভিজতে চলছিল তাদের খুনসুটি, রোমান্টিকতা।হঠাৎ করেই হয়তো বেড়ে গিয়েছিল তাদের আবেগের পারদ। আর তাতেই দুজন দুজনকে চুমু দিয়ে ফেললেন।

তবে সেই দৃশ্য ফাঁকি দিতে পারেনি ফটোগ্রাফার জীবন আহমেদের চোখকে। তিনি ক্যামেরাবন্দী করেন ভালোবাসা সেই চুমুর দৃশ্য। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ছবিটি। অনেকে একে ইতবাচকভাবে প্রচার করেছেন। আবার কেউ কেউ এটাকে নেতিবাচকভোবে নিয়েছেন।
সূত্র- পূর্বপশ্চিমবিডি

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের