,

মৃত বাবার সঙ্গে একি কাণ্ড করলেন এই মডেল!

news-image

সুন্দরী এই তরুণীর নাম জেলিকা জুবিচিক। সোশ্যাল মিডিয়ায় নিজেকে গায়িকা ও মডেল হিসেবে পরিচয় দেন তিনি। সম্প্রতি জেলিকা যে কাণ্ড ঘটিয়েছেন তাতে তিনি ব্যাপক ভাবে বিতর্কের জন্ম দিয়েছেন।

হাসপাতালে তার মৃত বাবার সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় সার্বিয়ান এই তরুণীকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ছবিটি (সেলফি) তোলার কিছুক্ষণ আগেই মারা যান ওই মডেলের বাবা। খবর দ্য সান।

সোশ্যাল সাইটে সেই ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বাবা, শান্তিতে ঘুমাও। আমাদের যতটুকু চেষ্টা করার ছিল করেছি। কিন্তু, সবকিছু তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা কতটুকু বাঁচবো তা তো আমরা নির্ধারণ করতে পারি না। সবকিছুর জন্য ধন্যবাদ। আমি আপনার মেয়ে হয়ে এবং আপনাকে বাবা হিসেবে পেয়ে কৃতজ্ঞ। সঠিক পথে চলতে শেখানোর জন্য ধন্যবাদ। শান্তিতে থাকুন। আপনি সবসময়ে আমাদের হৃদয়ে থাকবেন।’

অনেকেই এমন ছবি পোস্ট করায় ওই মডেলকে মানসিকভাবে অসুস্থ হিসেবে আখ্যা দিয়েছেন। ওই সার্বিয়ান মডেল তীব্র সমালোচনা মুখে শেষ পর্যন্ত বাধ্য হয়েই ছবিটি মুছে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের