,

মেয়ের গলা টিপে খুন করল মা-বাবা!

news-image

পরিবার ও প্রতিবেশীদের থেকে কটাক্ষ শুনতে হবে- এটাই ছিল ভয়ের কারণ। আর তাই সদ্যজাত কন্যার গলা টিপে খুন করল মা বাবা। আর এই খবর কেউ যাতে কিছুই না জানতে পারে তার জন্য মৃতদেহ ফেলে দেওয়া হল পুকুরে। এমন অমানবিক ঘটনা ঘটেছে ভারতের জলপাইগুড়িতে। বিষয়টি জানাজানি হতেই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

এই দুজনের বাড়ি কোচবিহারে। তিন মেয়ে-জামাই, দুই ছেলে এবং বেশ কয়েকটি নাতি-নাতনি নিয়ে ভরা সংসার তাদের। এরই মাঝে গর্ভে আসে আরও একটি সন্তান। স্বামী-স্ত্রীর মনে হয় এবার আর লোকের কাছে মুখ দেখানো যাবে না। বাড়িতেও সবার নানান কথার শিকার হতে হবে। এমতাবস্থায় স্ত্রীকে নিয়ে জলপাইগুড়ির এক আত্মীয়ের বাড়ি চলে আসেন স্বামী। আর সেখানেই সন্তানের জন্ম হয়। আর তারপরই সদ্যজাতকে খুন করে পুকুরের জলে ভাসিয়ে দেয় দম্পতি।

পরদিন সকালে পুকুরে সদ্যজাদের লাশ ভাসতে দেখে থানায় খবর দেওয়া হয়। দেহ উদ্ধার করে শুরু হয় তদন্ত। আর তাদের কথায় একাধিক অসঙ্গতি থাকায় এই দুজনকে গ্রেফতার করেও ময়নাগুড়ি থানার পুলিশ। আদালতে পেশ করা হলে বিচারক তাদের তিন দিন পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের