,

ভয়ঙ্কর উপায়ে তরমুজ কেটে রেকর্ড

news-image

মানুষ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর জন্য কত কিছুই না করে থাকে। একেকটি বিশ্ব রেকর্ডের রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এবার একটি নতুন রেকর্ড করেছেন অশরিটা ফারম্যান নামের এক ব্যক্তি। তিনি এক মিনিটে কেটেছেন ২৬টি তরমুজ। তা-ও আবার তরমুজগুলো নিজের পেটের ওপর রেখে।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ফারম্যান তার নতুন রেকর্ড গড়ার জন্য কয়েকজনের সহযোগিতা নেন। তিনি এক মিনিটে একে একে ২৬টি তরমুজ ধারালো তলোয়ার দিয়ে কেটে ফেলেন। তবে তিনি তরমুজ কাটতে কোনো কাটিং বোর্ডের সহায়তা নেননি। সব তরমুজ কেটেছেন সরাসরি পেটের উপর উপর রেখে।

ভিডিওতে দেখা যায়, ফারম্যান ধারালো একটি অস্ত্র নিয়ে চিৎ হয়ে শুয়ে আছেন। আর কয়েকজন সহযোগী তার পেটে তরমুজ এনে রাখছেন আর তিনি সমানে দুই ফালি করে যাচ্ছেন। এভাবে এক মিনিটেই ২৬টি তরমুজ দুই ফালি করেন তিনি। অত্যন্ত ঝুঁকি নিয়ে তিনি এ রেকর্ড গড়লেও তার কোনো ক্ষতি হয়নি। তার পেট সম্পূর্ণ অক্ষত ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, ফারম্যানের কাটা তরমুজগুলো পরে স্থানীয় একটি রেস্টুরেন্টে জুস তৈরিতে ব্যবহার করা হয়।
https://youtu.be/bPzXJbBt6Rg?t=23

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের