রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীকে এ কেমন নির্যাতন!

news-image

স্বামীর বুকে বন্দুক ঠেকিয়ে কান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী মমতাজ বিবি (৪০) পলাতক রয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতে কলকাতার নারকেলডাঙায় ঘটেছে এ ঘটনা। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ তানভীর (২০) নামে ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে পছন্দ করে বয়সে ২০ বছরের বড় মমতাজকে বিয়ে করেন তানভীর। তার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তানভীরের উপর অত্যাচার করে আসছিল অভিযুক্ত নারী। অত্যাচারের অতীষ্ট হয়ে বেশ কয়েকবার বাড়ি থেকে পালিয়েও যান তানভীর। কিন্তু প্রতিবারই তাকে বাড়িতে ধরে নিয়ে যেত অভিযুক্ত ও তার বোনেরা।
তানভীরের মা জানিয়েছেন,তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য কয়েকবার মমতাজকে হাতে-পায়ে ধরে অনুরোধ করেন তিনি। এমনকি তানভীরকে ছেড়ে দেওয়ার ‘বিনিময়ে’ একটি বাড়ি বিক্রির টাকা সম্পূর্ণ আত্মসাৎ করেন মমতাজ। কিন্তু তারপরও তার ছেলেকে ছাড়েননি অভিযুক্ত নারী।
ছেলেকে তার পরিবারের সঙ্গে দেখা করতেও দিত না মমতাজ এমনটাই অভিযোগ করেছেন তানভীরের মা।
তানভীর জানিয়েছেন, মঙ্গলবার তিনি মল্লিকপুর পালিয়ে যান। সেখান থেকে তাকে ধরে বাড়িতে নিয়ে আসে তার স্ত্রী। তারপরই তাকে বেধড়ক মারধর করে মমতাজ ও তার বোনেরা। শেষে ভোররাতের দিকে বুকে বন্দুক ঠেকিয়ে স্বামীর দুকান কেটে দেন মমতাজ।
এ সময় কোনোভাবে ঘটনাস্থলে থেকে পালাতে সক্ষম হন তানভীর। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে নীলরতন সরকার মেডিকেল কলেজে নিয়ে যায়।
তানভীর আরও জানিয়েছেন, বড় ভাইয়ের এক বন্ধুর ফাঁদে পড়ে মমতাজকে বিয়ে করতে বাধ্য হন তিনি। এদিকে এই ঘটনায় নারকেলডাঙা থানার পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে তার পরিবার।
তারা অভিযোগ করেছেন,এই ঘটনায় প্রথমে কোন এফআইআরই নিতে চায়নি পুলিশ। পরে অভিযোগ নিলেও এখনও পলাতক রয়েছেন অভিযুক্তরা।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ