,

যে শহরে কোটি টাকা আয় করেও গরিব!

news-image

অনলাইন ডেস্ক : ছয় ডিজিট বা লাখ টাকা আয় করে আপনি বিলাসবহুল জীবনযাপন করবেন এটাই স্বাভাবিক। কিন্তু যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এক লাখ মার্কিন ডলার আয় করলে আপনি বিলাসবহুল জীবনযাপন তো করতেই পারবেন না, বরং ‘গরিব’ হিসেবে বিবেচিত হবেন।

সান ফ্রান্সিসকোতে বছরে ১ লাখ ১৭ হাজার ৪০০ মার্কিন ডলার আয় করা মানুষরা বিবেচিত হন নিম্ন আয়ের মানুষ হিসেবে। এ পরিমাণ অর্থ বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি টাকার সমান।

প্রতিবছর যুক্তরাষ্ট্রের ‘হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট’ বিভাগ আয়ের সীমা প্রকাশ করে। সর্বনিম্ন সীমার আয়ের ক্ষেত্রে সাশ্রয়ী মূল্যের আবাসন ব্যবস্থাকে বিবেচনা করা হয়।

সানফ্রান্সিসকো, সান ম্যাটেও ও মারিন কাউন্টিতে চারজনের একটি পরিবারের ক্ষেত্রে বার্ষিক ১ লাখ ১৭ হাজার ৪০০ মার্কিন ডলার আয় করলে সেই পরিবারকে নিম্ন আয়ের হিসেবে গণ্য করা হয়। আর বছরে ৭৩ হাজার ৩০০ মার্কিন ডলার আয় করা পরিবারকে খুবই নিম্ন আয়ের পরিবার হিসেবে বিবেচনা করা হয়।

অন্য প্রদেশের চার সদস্যের দুই-তৃতীয়াংশ পরিবার সানফ্রান্সিসকোতে নিম্ন আয়ের মানুষের থেকে নিচে বসবাস করে। পুরো যুক্তরাষ্ট্রজুড়ে চার সদস্যের মধ্যম আয়ের একটি পরিবারের আয় ৯১ হাজার মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্রের মধ্যে জীবনযাপনের জন্য ব্যয়ে সর্বোচ্চ অবস্থানে রয়েছে সাগর বেষ্টিত এ শহরগুলো। শহরগুলোতে প্রতিবছর জীবনযাপনের ব্যয়ও বাড়ছে।

চলতি বছরের মে মাসে মধ্যম সারির বাড়ির দাম ৯ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার ওঠে। এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ মূল্যের রেকর্ড।

ক্যালির্ফোনিয়ার পাবলিক পলিসির ঊর্ধ্বতন ফেলো হ্যান্স জনসন বলেন, চাকরি ও আবাসন মানুষের সিদ্ধান্তের জন্য প্রাথমিক ক্ষেত্র। এ দু’টির মধ্যে ভারসাম্য থাকা প্রয়োজন। যদি চাকরি প্রাধান্য পায় তবে মানুষের পরিবর্তন হয় কিন্তু যদি আবাসন প্রাধান্য পায় তবে মানুষের গতি কমে যায়।

এ জাতীয় আরও খবর

১৪ বছরেও শেষ হয়নি ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

এআই দিয়ে ভুয়া সংবাদ, ২৯ ক্লড অ্যাকাউন্ট বন্ধ

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাক্ষ্যের আগে হুমকি, প্রলোভনের অভিযোগ

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী