রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ডেকে তরুণীর শ্লীলতাহানি, ভিডিও ভাইরাল

news-image

এক তরুণীকে বাড়িতে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেছেন দুই যুবক। এখানেই শেষ নয়, অপর এক যুবক সেই দৃশ্য আবার ভিডিও ধারণ করে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন ওই ভিডিও ভাইরাল হয়েছে।

ভারতের বিহার রাজ্যের নালন্দা এলাকায় এই শ্লীলতাহানির ঘটনাটি ঘটে। ভারতীয় একটি গণমাধ্যম সূত্রে এমনটি জানা গেছে। কিন্তু, এ ঘটনাটি কবে ঘটেছে, সে বিষয়ে কিছু বলা হয়নি।

ওই প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ঘরের মধ্যে আটকে রেখে দুই যুবক এক তরুণীর শ্লীলতাহানি করছেন। অন্য এক যুবক সেই ঘটনার ভিডিও ধারণ করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পরিচিত এক যুবক ওই তরুণীকে নিজের বাড়িতে ডেকে পাঠান। পরিচিত বলে কোনো দ্বিধা-দ্বন্দ্ব না করে ওই যুবকের সঙ্গে দেখা করতে যান তরুণী। কিন্তু পরিচিত ওই যুবকের ঘরে আগে থেকেই আরো দুই জন যুবক অবস্থান করছিলেন। ওই তরুণী তার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়ে শ্লীলতাহানি করেন যুবকরা। সেই দৃশ্যটি আবার ভিডিও করেন আরেকজন যুবক।

ওই যুবকরা এই ভিডিও দেখিয়ে তরুণীকে যৌন সম্পর্ক করতে রীতিমতো চাপ দেন। শারীরিক সম্পর্ক না করলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকিও দেয় তারা। এখানেই ক্ষান্ত হননি ওই যুবকরা, শেষ পর্যন্ত সেই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়েও দেয় তারা।

চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযুক্ত পবন কুমার, নন্দন কুমার ও রাজারাম নামের তিন যুবকের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী ওই তরুণীর পরিবার। ইতোমধ্যে নন্দন কুমার নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ