মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ১৫০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক বিক্রেতা আটক

news-image

আখাউড়া  প্রতিনিধি : আখাউড়ায় রেলপথে পাচারের সময় ১৫০০ পিস ইয়াবাসহ আব্দুর রহমান (৩৫) নামে এক শীর্ষ মাদক বিক্রেতাকে রেলওয়ে পুলিশ আটক করেছে। আটককৃত আব্দুর রহমান আখাউড়া মোগড়া গ্রামের আব্দুল ওহাবের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাসসহ একদল পুলিশ সদস্য আজ সোমবার সকাল ৯টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে মাদক বিরোধী অভিযান চালায়। এই অভিযানের সময় ১৫০০ পিস ভারতীয় চম্পা সুপার নামে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আব্দুর রহমানকে পুলিশ আটক করে। আটককৃত ইয়াবা নোয়াখালী-ঢাকাগামী উপকুল এক্সপ্রেস ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া পাচারের জন্য আখাউড়া রেলস্টেশনে আনা হয়েছিল।

আরো জানা যায়, শীর্ষ মাদক বিক্রেতা আব্দুর রহমান আখাউড়া সীমান্ত দিয়ে এই ইয়াবা বাংলাদেশে পাচার করতে  আনে। ভারত ত্রিপুরার কনু পাল নামে এক শীর্ষ মাদক বিক্রেতা বাংলাদেশে ইয়াবা সরবরাহ করে। শুধু তাই নয়, বাংলাদেশে ইয়াবা পাচারের জন্য ভারতের ক্যাম্পের বাজার এলাকার এক জঙ্গলে ইয়াবার কারখানা গড়ে উঠেছে বলে জানা যায়।

এ ব্যপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাস জানায়, রেলপথে মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে।  আটককৃত আব্দুর রহমানের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মাদক মামলা হয়েছে বলেও তিনি জানান।