বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মসাল বলে দিবে আপনার ব্যক্তিত্ব!

news-image

সংখ্যাতত্ত্ব নিয়ে যারা গবেষণা করে থাকেন, তাদের মতে সারা জীবনে যা যা ঘঠনা ঘটে থাকে, তার সব গুলোর সঙ্গে কোনও না না কোনও সংখ্যার যোগ থাকে, যে সম্পর্কে আমরা সেভাবে খোঁজই রাখি না। কিন্তু যদি রাখা যায়, তাহলে কিন্তু জীবন সংক্রান্ত অনেক অজানা কথার সন্ধান মিলতে সময় লাগে না। জন্ম সালের শেষ সংখ্যা দেখে মানুষের চরিত্র সম্পর্কে জেনে যাওয়া সম্ভব। আসুন জেনে নেওয়া যাক, সে সম্পর্কে-

যাদের জন্ম সালের শেষ অক্ষর ১ হয়, তারা কোনও কিছুতেই হেরে যাওয়া মেনে নিতে পারেন না। এমন মানুষেরা কর্মক্ষেত্রে থেকে পরিবারিক জীবন, সবক্ষেত্রেই নিজের সেরাটা দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকেন। সারাক্ষণ নিজের কাজ নিয়ে এত ব্যস্ত থাকেন যে পরিবার এবং বন্ধু বান্ধবদের একেবারে সময়ই দিয়ে উঠতে পারেন না।

এরা অনেকটা ভিন্ন প্রকৃতির মানুষ হয়ে থাকে। এরা যাদের ভালবাসেন, তাদের সঙ্গে যেমন ব্যবহার করেন, তেমন ব্যবহার কিন্তু বাকিদের সঙ্গে করেন না। এক কথায় এরা ডুয়েল পার্সোনালিটির হয়ে থাকে। তাই এদের ভাললাগা মন্দলাগা সম্পর্কে খুব কম সংখ্যক মানুষই জেনে উঠতে পারেন।

এরা সারা জীবন দোটানার মধ্যে থাকেন। কারণ কোন পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, সে সম্পর্কে এরা একেবারেই বুঝে উঠতে পারেন না। তাই তো সারা জীবন সিদ্ধান্ত নেওয়ার সময় কারও না কারও কথা শুনে এদের পা ফেলে থাকেন।

এরা নিজেদের ভাল-মন্দ সম্পর্কে সদা খোঁজ রাখেন। তাই তো কোন সময়, কী করলে সাফলতা আসতে পারে, সে সম্পর্কে এদের থেকে ভাল কেউ জানেন না। অনেকেই বলে থাকেন যে নিজেকে বুঝতে একটা জীবন কম পরে যায়। কিন্তু এদের ক্ষেত্রে এই কথাটি একবারেই খাটে না।

যে মানুষের চরিত্র যত ধরনের হতে পারে, সেই সব লক্ষণ এদের মধ্যে দেখা যায়। এরা যেমন রাগী, তেমন শান্ত। শুধু তাই নয়, যেমন মানুষের সঙ্গে মিশতে ভালবাসেন, তেমনিই একা থাকতেও ভালবাসেন। তাই তো সংখ্যাতত্ত্ব নিয়ে যারা গবেষণা করেন, তারা এমন মানুষদের একই সঙ্গে আগুন, জল, মাটি এবং বায়ুর সঙ্গে তুলনা করে থাকেন।

এরা বেজায় হাসি খুশি হয়ে থাকেন। অচেনা মানুষদের সঙ্গে মিশতে এরা বেজায় পছন্দ করেন। কিন্তু এদের চরিত্রের একটা খারাপ দিকও রয়েছে। তা হল, এরা নিজেদের ভালবাসার মানুষদের নিয়ে বেজায় পজেসিট হন, তাই তো পছন্দের মানুষটির কেউ যদি ক্ষতি করতে চান, তাহলে যে কোনও মাত্রায় গিয়ে সেই মানুষটির ক্ষতি করতেও এরা পিছপা হন না।

হাসি খুশি, তেমনি বেজায় এনার্জেটিকও হয়ে থাকেন এমন মানুষ। পছন্দের কোনও কাজ পেয়ে গেলে এদের মধ্যে ক্লান্তির রেশ মাত্র দেখা যায় না। শুধু তাই নয়, হাসি খুশি স্বভাবের হওয়ার কারণে এমন মানুষদের বন্ধুর সংখ্যা নেহাতই কম হয় না।এরা নিজেদের হাসির এমনভাবে নিজের দুঃখে লুকিয়ে ফেলেন যে কারও পক্ষেই সেই দুঃখের খোঁজ পাওয়া সম্ভব হয়ে ওঠে না।

এরা অনেক ভাবুক প্রকৃতির হয়ে থাকেন। সারাক্ষণই নিজের কল্পনার জগতে থাকতেই ভালবাসেন। তবে এমন প্রকৃতির হওয়ার কারণে এমন মানুষেরা ক্রিয়েটিভ ফিল্ডে দারুন সাফল হন।

সব কাজই নিখুঁতভাবে করতে ভালবাসেন এরা। যে কাজই করুন না কেন, তা কতটা সুন্দরভাবে করা যেতে পারে সে বিষযে সারাক্ষণ আপনি ভেবে থাকেন। তাই তো জীবনে সফলতার স্বাদ পেতে এদের কেউ আটকাতে পারে না।
১০
যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে এদের। তবে এমন মানুষের চরিত্র অনেক গিরগিটির মতে হয়ে থাকে। নিজের স্বার্থে নিমেষে রং বদলে ফেলতে এদের জুড়ি মেলা ভার। এরা নিজেদের ছাড়া কারও সম্পর্কে ভাবতে একেবারেই প্রস্তুত থাকেন না।