রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক! অতঃপর…

news-image

বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক গৃহবধূর মাথার চুল কামিয়ে, জুতার মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হয়েছে।

ভারতের মু্র্শিদাবাদের ভগবানগোলার মহিষাস্থলি এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরা ওই গৃহবধূ ভগবানগোলার মহিষাস্থলি গ্রাম পঞ্চায়েতের কাটামারি গ্রামের বাসিন্দা। তিনি পাশের গ্রাম কানাপুকুরের বিবাহিত এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।

এদিকে, অভিযুক্ত বিবাহিত যুবক ফকরুল শেখের যেমন স্ত্রী-সন্তান রয়েছে। তেমনি ওই গৃহবধূরও সন্তান আছে।

কিন্তু, সংসার-সন্তান সব কিছু থাকার পরেও তারা দু’জনে একাধিকবার পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর আবার ফিরেও আসেন তারা।

এই চাঞ্চল্যকর ঘটনা ঘটানোয় গত শনিবার সকালে বিচার উদ্দেশে ওই গ্রামে সালিশি সভা অুনষ্ঠিত হয়। গ্রাম্য সালিশি সভায়ই ওই গৃহবধূর বিচার করা হয়। বিচারের শাস্তি অনুযায়ী ওই গৃহবধূর মাথার চুল কামিয়ে দেন গ্রামের নারীরা। এখানেই শেষ নয়, এরপর তাকে জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরানো হয়।

এর আগে, একই রকম দুটি ঘটনা ঘটেছিল বাঁকুড়ার মেজিয়া ও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা এলাকায় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে ‘যুগল’কে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর করেছিল গ্রামবাসীরা।

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার