বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আকাশ থেকে মেঘ চুরি!

news-image

মাথার উপর খোলা আকাশে অবারিত মেষের আনাগোনা। বিস্ময় কর এক তথ্য প্রকাশ করল ইরান। ইসলামী রাষ্ট্র ইরাট ইহুদিবাদী রাষ্ট্র ইজরাইলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিযোগ আনলেন। তা হলে ইরানের আকাশ থেকে মেঘ চুরি করছে ইজরায়েল, যার ফলে বৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছে দেশবাসী।

ইরানের শত্রুু রাষ্ট্র ইজরাইলের প্রতি এমনই গুরুতর অভিযোগ তুললেন ইরানের সেনাপ্রধান। মেঘ চুরির অভিযোগে ইজরায়েলকে কাঠগড়ায় তুলতে চান ইরানের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি।

সম্প্রতি সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘ইরানে আবহাওয়ার আচমকা পরিবর্তন ঘিরে সন্দেহ দেখা দিয়েছে। এর পিছনে বিদেশি শক্তির হাত দেখা যাচ্ছে।’

নিজের বক্তব্যের সূত্র হিসেবে স্বদেশী বিজ্ঞানভিত্তিক গবেষণার উল্লেখ করেছেন সেনাপ্রধান। তিনি দাবি করেছেন, ‘ইজরায়েল এবং এই অঞ্চলের আর একটি দেশ আবহাওয়ায় রদবদল ঘটাতে যৌথ উদ্যোগ নিয়েছে। তারা ইরানের আকাশে প্রবেশকারী মেঘ থেকে যাতে বৃষ্টি না হয়, সেই ব্যবস্থা করছে।’

তিনি আরও বলেন, ‘শুধু তাই নয়, আমরা মেঘ ও তুষারপাত চুরিরও শিকার হচ্ছি।’

অভিযোগের সমর্থনে জালালি জানান, আফগানিস্তান থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত এলাকায় ২২০০ মিটারের বেশি উচ্চতার সমস্ত পাহাড় বরফে ঢেকেছে, একমাত্র ইরান তা থেকে বঞ্চিত রয়েছে। এদিকে সেনাপ্রধানের অভিযোগের সঙ্গে একমত নয় ইরানের আবহাওয়া দপ্তর।

দপ্তর প্রধান আহাদ ভাজিফের মতে, ‘জেনারেল জালালির কাছে সম্ভবত এমন কিছু তথ্য রয়েছে, যা আমি জানি না। তবে জলবায়ু সম্পর্কিত জ্ঞানের ভিত্তিতে বলতে পারি, কোনও দেশের পক্ষেই মেঘ অথবা তুষারপাত চুরি করা অসম্ভব। ইরানে দীর্ঘস্থায়ী খরা চলেছে, এবং শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বেই আবহাওয়ার এই প্রভাব চলেছে।

‘সেই সঙ্গে আবহাওয়া দপ্তরের অধিকর্তার সংযোজন, ‘এমন প্রশ্ন তুললে কোনও সমস্যার সমাধান তো মেলেই না, উপরন্তু সঠিক সমাধান খোঁজার পথে বাধা সৃষ্টি করে।’

উল্লেখ্য, এর আগেও ইরানের নেতারা ইজরাইলের বিরুদ্ধে আবহাওয়া বদলে দেওয়ার দাবি করেছেন। ২০১১ সালে তত্‍কালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ পাশ্চাত্যের দেশগুলির বিরুদ্ধে ইরানে কৃত্রিম উপায়ে খরা তৈরি করার অভিযোগ করেন।

তাঁর অভিযোগ ছিল, ইউরোপের দেশগুলি বৃষ্টি পেতে তাদের আকাশ দিয়ে ভেসে যাওয়া মেঘ থেকে পানিকণা খসিয়ে নেওয়ার প্রযুক্তি আবিষ্কার করেছে।