রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফুটবলে মেতে উঠেছে সোনাগাছির যৌনকর্মীরা

news-image

নিউজ ডেস্ক: কেউ আর্জেন্তিনার সমর্থক৷ কেউ আবার, ব্রাজিলের৷ এ দিকে, কাস্টমার সামলাতে সামলাতে চলে অপেক্ষা, যদি সময় পাওয়া যায়, যদি টিভিতে দেখা যায় পছন্দের দলের খেলা…৷ তবে, তাঁদের সকলেই যে সময় পেলেও বিশ্বকাপ ফুটবলের কোনও ম্যাচ টিভিতে দেখেন অথবা দেখতে পান, তাও নয়৷ কারণ, তাঁদের অনেকেই যেমন বিশ্বকাপ ফুটবলের কোনও ম্যাচ দেখার বিষয়ে আগ্রহী নন৷ তেমনই, অনেকের ঘরে আবার টিভি সেটও নেই৷ খবর কলকাতা ২৪ এর ।

এবং, এ ভাবেই ২১তম বিশ্বকাপ ফুটবলে মেতে উঠেছে সোনাগাছির যৌনকর্মীরা৷ তবে, শুধুমাত্র তাঁরাও নন৷ তাঁদের সন্তানরা যেমন মেতে আছেন৷ তেমনই, সোনাগাছিতে দুর্বার মহিলা সমন্বয় কমিটির কর্মী-আধিকারিকদের বিভিন্ন অংশও মেতে আছে৷ এবং, তার জেরেই, মেসির গোলের পরে মিষ্টিমুখও হয়৷

যৌনকর্মীর সন্তান শতাব্দী সাহা৷ যৌনকর্মীদের ব্যাংক ঊষা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ডেপুটি ম্যানেজার তিনি৷ তাঁর কথায়, ‘‘আর্জেন্টিনা আমার পছন্দের দল৷ মেসির খেলা ভালো লাগে৷ তবে, ইংল্যান্ডের খেলাও দেখি৷’’ বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচই দেখছেন? তিনি বলেন, ‘‘আগের বিশ্বকাপ ফুটবলও দেখেছি৷ এ বারও দেখছি৷’’

পশ্চিমবঙ্গের যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব কাজল বোসের অবশ্য তেমন আগ্রহ নেই বিশ্বকাপ ফুটবলে৷ তবে, বিশ্বকাপ ফুটবলে পছন্দের দলের খেলাকে কেন্দ্র করে সোনাগাছিতেও যে উন্মাদনা চলছে, তা বেশ উপভোগ করেন তিনি৷ যৌনকর্মীদের এই সংগঠনের সভানেত্রী পুতুল হালদারের অবশ্য সময় নেই যে বিশ্বকাপ ফুটবলের কোনও ম্যাচ টিভিতে দেখবেন তিনি৷ যদিও, মোহনবাগান তাঁর পছন্দের দল৷ এবং, টিভিতে যখন তাঁর ছেলে ক্রিকেট খেলা দেখে, তখন তিনি জেনে নেন কীভাবে ছয়, চার হয়, এক ওভারে ক’টি বল হতে পারে৷

বিশ্বকাপ ফুটবলের বিষয়ে আগ্রহ নেই দুর্বার মহিলা সমন্বয় কমিটির কোষাধ্যক্ষ চামেলি সাহারও৷ স্বাভাবিক কারণেই, কোনও পছন্দের দলও নেই তাঁর৷ বিশাখা নস্কর৷ এই সংগঠনের সদস্য৷ তবে, বিশ্বকাপ ফুটবলের কোনও ম্যাচ টিভিতে দেখার জন্য তাঁর যেমন সময় নেই৷ তেমনই, টিভি সেটও নেই যে তিনি সময় খুঁজে নেওয়ার চেষ্টা করবেন৷ যৌনকর্মীদের এই সংগঠনের সদস্য গীতা দাসের অবশ্য পছন্দের দল আর্জেন্তিনা৷ এবং, কাজ থেকে ফিরে টিভিতে তিনি ম্যাচও দেখেন৷

তবে, ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যার পরে শুরু হওয়া কোনও ম্যাচ তাঁকে মিস-ও করতে হয়৷ কারণ, কাজের চাপে সময় করে উঠতে পারেন না৷ দুর্বার মহিলা সমন্বয় কমিটির সদস্য সান্ত্বনা দাস অবশ্য টিভিতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ মিস করতে চান না৷ এবং, শুধুমাত্র আর্জেন্তিনাও নয়৷ ব্রাজিল, জার্মানির ম্যাচও দেখেন তিনি৷ মঙ্গলবার রাতেও তিনি ম্যাচ দেখেছেন৷ তাঁর কথায়, ‘‘ওই যে, মেসি… গোল করলেন…’’৷

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ