রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিস্মিত চিকিৎসক কিশোরের কাউপক্সে!

news-image

নিউজ ডেস্ক।। কাউপক্সে আক্রান্ত এক কিশোর বিস্মিত করেছে চিকিৎসকদের। ১৫ বছরের ঐ কিশোর কাউপক্স নামের এমন এক বিরল রোগে আক্রান্ত হয়েছে যা বিগত কয়েক দশকে ওয়েলসে দেখা যায়নি। আর এতেই বিস্মিত দেশটির চিকিৎসকেরা।

ওয়েলসের চেশায়ার এবং রেক্সহ্যামের সীমান্তবর্তী এলাকায় বাস করে ঐ কিশোর। ধারণা করা হচ্ছে, সেখানকার একটি খামারে গরুর বাছুরকে খাওয়ানোর সময় এই কাউপক্সে আক্রান্ত হয় কিশোরটি।

ওয়েলসে গণস্বাস্থ্য বিভাগের কর্মীরা বলছে যে, বিগত ১০ থেকে ১৫ বছরের মধ্যে কোন মানুষের এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম।

আঠার শতকদের দিকে ওয়েলসের মানুষদের মধ্যে এই রোগে আক্রান্ত হতে দেখা যেত। বিশেষ করে যারা গরুর দুধ দোয়ানোর কাজ করত তারা বেশি আক্রান্ত হতেন এই রোগে। তবে ইউরোপে শিল্প বিপ্লবের পর মানুষের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা কমে আসে। কারণ সেসময় কারখানাগুলোতে মেশিনের মাধ্যমে দুধ সংগ্রহের প্রযুক্তি চালু হয়।

কিশোরের মা জানায়, একদিন বাছুরকে খাওয়ানোর সময় ছেলেটির হাতে কামড়ে দেয় গরুটি। এর থেকেই এই পক্সে আক্রান্ত হয় তাঁর ছেলে। আক্রান্ত হওয়ার পরেও দীর্ঘ ছয় সপ্তাহ চিকিৎসা না নেওয়ার বিষয়ে তিনি জানান, “আমরা আসলে বুঝতেই পারিনি যে কী হয়েছে। আমার ছেলের একটি হাতে থাকা পক্স থেকে যখন পানির মতো বের হচ্ছিল তখন আমরা বিষয়টির গুরুত্ব বুঝতে পারি”।

চেশায়ারের একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে নেওয়া হয় চেস্টারের কাউন্টেস হাসপাতালে। সেখানেই এখন চিকিৎসাধীন আছে ঐ কিশোর। উৎস : একুশে টেলিভিশন

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ