,

বিজ্ঞানী আর্কিমিডিসের ইউরেকা ও ন্যাংটো দৌড়!

46575_fn2

বিনোদন প্রতিবেদক :গ্রিসের একনায়ক রাজা হিয়েরো (ঐরবৎড়) বিজ্ঞানী আর্কিমিডিসকে জানালেন যে, তার সন্দেহ হচ্ছে যে তার সদ্য বানানো রাজ মুকুটে স্বর্ণকার সোনা চুরি করেছে। সোনার বদলে সম্ভবত স্বর্ণকার রূপা মিশিয়ে একই ওজনের মুকুট সাপ্লাই দিয়েছে। আর্কিমিডিসকে বিষয়টি প্রমাণ করার দায়িত্ব দিলেন রাজা। তখন পরীক্ষা- নিরীক্ষার জন্য কেমিক্যাল ব্যবহারের সুযোগ ছিল না। চিন্তায় পড়ে গেলেন আর্কিমিডিস। একদিন গোসল করার সময় পানিভর্তি বাথটাবে বসে লক্ষ্য করলেন-ঠিক তার শরীরের সমান পরিমাণ পানি বাথটাব থেকে উপচে পড়েছে এবং শরীর ওজনে হালকা হয়ে গেছে। তিনি আরও লক্ষ্য করলেন, যে জিনিসের ঘনত্ব যত বেশি, সে জিনিস তত বেশি পানি উপচিয়ে ফেলে এবং ভিন্নভিন্ন জিনিসের পানির নিচে ওজনে কম-বেশি হয়। খাঁটি সোনার ঘনত্ব রূপার চেয়ে বেশি। অতএব, রাজার এই সন্দেহজনক মুকুটের ডিজাইনের খাঁটি সোনার তৈরি মুকুট নকলটার চেয়ে বেশি পানি উপচে ফেলবে আর পানিতে দুইটার ওজনও কম- বেশি হবে। সমাধান পেয়ে গেলেন আর্কিমিডিস। বাথটাব ছেড়ে খালি গায়ে ন্যাংটো হয়ে মেইন রাস্তায় নেমে দৌড়াতে লাগলেন। চিৎকার করে বলতে লাগলেন- ‘ইউরেকা, ইউরেকা!’ যার অর্থ- ‘পেয়ে গেছি, পেয়ে গেছি!’ ন্যাংটো হয়ে রাজপ্রাসাদের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলেন নতুন তত্ত্বের আবিষ্কারক মহাবিজ্ঞানী আর্কিমিডিস। সময়টা ছিল খ্রিষ্টপূর্ব ৩০০ বছর!

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে