রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর গন্ধ পান এই নারী!

news-image

অনলাইন ডেস্ক: সৃষ্টির সকল জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে ঠিক কোন সময়ে সেই অন্তিম মুহূর্ত আসবে তা বলতে পারে না কেউ। তাই মৃত্যু বড়ই রহস্যময়। সম্প্রতি ২৪ বছরের এক নারী রহস্যময় মৃত্যু নিয়ে খুলছেন সব জটলা। অস্ট্রেলিয়াবাসী এই নারীর দাবি, মৃত্যুর গন্ধ পান তিনি! সব সময়ে নয়, কোনো কোনো বিশেষ মুহূর্তে। আর তখনই তিনি বুঝতে পারেন, কাছের কোনও ব্যক্তির মৃত্যু আসন্ন।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়,আরি কালা নামের ওই নারী পেশায় একজন মনোবিদ। তার দাবি, বারো বছর বয়সে প্রথম নিজের ভিতরে থাকা অতীন্দ্রিয় এক শক্তির সন্ধান পান তিনি। এক আত্মীয়ের মৃত্যুশয্যায় তিনি আচমকাই আশ্চর্য এক গন্ধ পান। কিন্তু তিনি লক্ষ্য করেন, আর কেউ ওই গন্ধটি পাচ্ছে না। ঘটনার কিছু দিন পরই ওই আত্মীয় মারা যান।

এর পর আরি লক্ষ্য করেন, কোনো বিশেষ ব্যক্তির কাছে গেলে তিনি ওই গন্ধ পাচ্ছেন। সেই ব্যক্তিরাও কয়েকদিনের মধ্যেই মারা যাচ্ছেন। নিজের এই অলৌকিক ক্ষমতা তখনই বুঝতে পারেন তিনি।
এর পর এক দশকেরও বেশি সময় কেটে গেছে। মৃত্যুর গন্ধ পাওয়ার আশ্চর্য এ ক্ষমতার মাধ্যমে, অনেকের মৃত্যুকে সামনে থেকে অনুধাবন করেছেন আরি। বিষয়টিকে সম্পূর্ণ বাস্তব বলে দাবি করছেন আরি। আর সেই অভিজ্ঞতা নিয়েই সুন্দরী এক নারী হয়েও তিনি যেন বাস করেন এক রহস্যের অন্দরমহলে। নিজের অসহায়তাও খুব ভাল করে জানেন আরি। তিনি জানেন,মৃত্যুর আগাম আভাস পেলেও তাকে আটকানোর কোনও ক্ষমতা তার নেই।

শুরুতে মনোবিদের কাজ করার আগে একটি সংস্থায় সেক্রেটারির কাজ করতেন আরি। কিন্তু অচিরেই বুঝতে পারেন এই কাজ তার জন্য নয়। তার পরই তিনি পেশা পরিবর্তন করেন। নিজের মনের ওই রহস্যজনক আচরণকে সামনে রেখেই অন্যের মনের সমস্যার সমাধান করেন এই নারী।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ