তিউনিশিয়ায় প্রথম নারী মেয়র হলেন সোউয়াদ আব্দেররাহিম
তিউনিশিয়ায় ইসলামি দল এনহাদা পার্টির নারী প্রার্থী সোউয়াদ আব্দেররাহিম প্রথমবারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। ২০১১ সালে বিপ্লবের পর এই প্রথম স্থানীয় সরকার নির্বাচনে সোউয়াদ মেয়র হলেন। নির্বাচনে ১০ জন পুরুষ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ৫৪ বছরের ফার্মাসিস্ট রাজনীতিতে আসার পর মেয়র নির্বাচিত হওয়ার পর বলেছেন, তার জয় তিউনিশিয়ার নারীদের জন্যে গর্বের।
উত্তর আফ্রিকার দেশটিতে স্বৈরশাসক জাইন এল আবিদিন বেন আলীর পতনের পর এই প্রথমবারের মত নাগরিকরা স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়। গত ৬ মে এ নির্বাচনে ভোট পড়ে ৩৩.৭ শতাংশ। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে আগাতে হচ্ছে তিউনিশিয়াকে। ৮ ভাগ মুদ্রাস্ফীতি ও ১৫ ভাগ বেকারত্বের এই দেশে স্থানীয় সরকার নির্বাচনে ৫৭ হাজার প্রার্থীর অর্ধেকই ছিল নারী। সাড়ে ৩’শ পৌরসভার নির্বাচনে অধিকাংশ প্রার্থীই ছিলেন অপেক্ষাকৃত তরুণ। এই প্রথমবার তিউনিশিয়ার পুলিশ ও সেনা সদস্যরা নির্বাচনে অংশ নেয়। আরবিয়া ইউকে











