রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ দিনের শিশুকে কমোডে ফ্লাশ, অতঃপর…!

news-image

অনলাইন ডেস্ক : শৌচাগারের সুয়ারেজ পাইপ থেকে উদ্ধার হল ২ দিনের শিশুকন্যার দেহ। পানি আটকে যাওয়ায় নল পরিষ্কার করতে এসে দেহটি উদ্ধার করেন কল মিস্ত্রি। ভারতের কেরালার পেরিন্থালমান্নারে ঘটেছে এই ঘটনা।

পুলিশ সূত্রে জানা গেছে, কেরালা শহরের বাসিন্দা এক চিকিৎসক দম্পতির চেম্বারের শৌচাগার থেকে উদ্ধার করা হয়েছে দেহটি। গত বৃহস্পতিবার শৌচাগার পরিষ্কার করতে গিয়ে সেই চেম্বারের পরিচারিকা দেখেন, কমোড থেকে পানি সরছে না। সেকথা সেই চিকিৎসককে জানান তিনি।

এরপর সেই চিকিৎসক স্থানীয় এক কল মিস্ত্রিকে খবর দিলে শুক্রবার বিকেলে চিকিৎসকের চেম্বারে পৌঁছান তিনি। সুয়ারেজ পাইপ খুলতেই দেখা যায় একটি শিশুর মাথা। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন সেই চিকিৎসক। পুলিস এসে সেই কল মিস্ত্রির সহযোগিতায় দেহটি উদ্ধার করে।

সেই চিকিৎসকের দাবি, কোনও রোগী তাকে দেখাতে এসে শিশুকন্যাকে ফেলে দিয়ে যেতে পারে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ