রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাইভেই পানিতে পড়ে গেলেন বিবিসি রিপোর্টার! (ভিডিও)

news-image

বিবিসির রিপোর্টার অ্যাডাম পিটি সাক্ষাৎকার নিচ্ছিলেন কমনওয়েলথ গেমসের পুরস্কার বিজয়ী সাঁতারুদের। এ সময় তিনি হঠাৎ করে পা পিছলে পানিতে পড়ে গিয়ে সবার হাসির পাত্র হন।

বিবিসি ব্রেকফাস্ট শোতে লাইভ প্রচার করা হচ্ছিল কমনওয়েলথ পুরস্কার বিজয়ী কয়েকজনের সাক্ষাৎকার। এ দৃশ্য ভালোভাবে ধারণ করার জন্য সুইমিং পুলের অগভীর অংশের পানিতে নেমে যান রিপোর্টার অ্যাডাম পিটি। পরে অবশ্য পা পিছলে তিনি একেবারেই উল্টে পড়েন।

পরে দ্রুত নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ান তিনি। এক পর্যায়ে আবার সাক্ষাৎকার নিতে শুরু করেন। অবশ্য সাক্ষাৎকারেও তার সেই পড়ে যাওয়ার প্রভাব পড়ে। ফলে হাসির দমকে কেউ ঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না।

দৃশ্যটির ভিডিও পরে অনলাইনে বেশ সাড়া ফেলে। বিশ্বের নানা দেশ থেকে লোকজন ভিডিওটি দেখে নির্মল আনন্দ লাভ করেন।

ইউটিউবে দেখুন সেই দৃশ্যটি-

https://youtu.be/GoZBWHyUfo8

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ