রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তিনি…

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের মাসাজো নোনাকা। তার বয়স ১১২ বছর। সম্প্রতি গিনেজ রেকর্ড বুক-এ তাঁর নাম উঠে এসেছে। জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে তাঁর বাড়ি। তাঁর ওই বাড়িতে বসেই তিনি পেয়েছেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট।

মাসাজো নোনাকার নাতনী ইয়োকো নোনাকা জানান, মাসাজোর জন্ম ১৯০৫ সালের ২৫ জুলাই। চলাফেরার জন্যে তার হুইল চেয়ার লাগলেও তিনি সুস্থ আছেন। তিনি জাপানী কিংবা পশ্চিমা যেকোনো ধরনের মিষ্টান্ন খেতে খুব ভালোবাসেন।

তিনি জানান, মাসাজো প্রতিদিনই খবরের কাগজ পড়েন। শুধু তাই নয়, প্রায়ই উষ্ণ পানিতে নিজেকে সিক্ত করেন।
১৯৩১ সালে হাতসুনুকো বিয়ে করেন মাসাজো নোনাকা। তাদের পাঁচ সন্তান রয়েছে।

প্রসঙ্গত, এর আগে, বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন স্পেনের ফ্রান্সিসকো নুনেজ অলিভেরা। ১১৩ বছর বয়সে গত ফেব্রুয়ারিতে তাঁর মৃত্যু হয়েছে। সূত্র: দ্য ষ্ট্রেইট টাইমস

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ