রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর সন্ধানে ১০০ কিলোমিটার পদযাত্রা

news-image

অনলাইন ডেস্ক : চীনে নিখোঁজ স্বামীর সন্ধানে ১০০ কিলোমিটার পদযাত্রা করছেন এক স্ত্রী। রাজধানী বেইজিং থেকে বুধবার ১২ দিনের এ পদযাত্রা শুরু করেছেন তিনি।

চলেছেন তিয়ানজিন শহর অভিমুখে। তিনি মনে করেন, তার আইনজীবী স্বামী তিয়ানজিন শহর থেকে নিখোঁজ হয়েছেন।

বিবিসি জানায়, নিখোঁজ স্বামীর সন্ধান পেতে হাঁটার সিদ্ধান্ত নেন লি ওয়েনজু নামে ওই চীনা নারী। তার স্বামী ওয়াং কুয়ানঝ্যাং পেশায় একজন আইনজীবী। নিখোঁজের আগে তিনি পুলিশি নির্যাতন নিয়ে বেশ কিছু মামলা পরিচালনা করছিলেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার স্বামীকে রাষ্ট্রীয় বাহিনী আটক করেছে প্রায় ৩ বছরের বেশি সময় আগে। এরপর থেকে তিনি আর তার কোনো খোঁজই পাচ্ছেন না। এমনকি তার স্বামী জীবিত আছে কিনা তাও নিশ্চিত নন।

তিনি জানতে চান যে আসলে তার স্বামীর ভাগ্যে কি ঘটেছে। ওয়াং ২০১৫ সালে দেশব্যাপী পরিচালিত এক অভিযানের সময় আরও অন্তত ২শ’ অধিকার কর্মীর সঙ্গে আটক হন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ