রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চা বিক্রি করে কোটিপতি এই মার্কিনী

news-image

অনলাইন ডেস্ক : ২০০২ সালে ভারতে ঘুরতে এসেছিলেন মার্কিন মহিলা কলেরাডোর ব্রুক। এসময় তিনি চা খেয়েছিলেন! কিন্তু সে তো কত পর্যটকই খান। তবে এই ভারতীয় চা রীতিমতো পছন্দ হয়ে গিয়েছিল ব্রুকের। তাই চার বছর পর নিজ দেশে ফিরে খুলেছিলেন ভারতীয় চায়ের স্টল। নাম দেন ভক্তি চা।

তবে আসল ঘটনা হলো, একজন মার্কিনী হয়ে ভারতীয় চায়ের স্টল খুলে ২০০৭ সাল থেকে যে ব্যবসা শুরু করেন তিনি, ২০১৮ সালে তার টার্ন ওভার দাঁড়িয়েছে সাত মিলিয়ন ডলার।

আমেরিকার একটি ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ব্রুকের বিশেষত্ব চায়ের ইনফিউশন। ভারতীয় চাকে মার্কিনী মোড়কে পেশ করেন ব্রুক। সেখানেই ম্যাজিক! ২০০৭ সালে যাত্রা শুরু করে কিছু সময়ের মধ্যেই বিস্তর জনপ্রিয়তা লাভ করেন তিনি। এছাড়া, ২০১৭ সালে ভক্তি চা’র একটা ওয়েবসাইটও খুলেছে তিনি।

সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানের জননী ব্রুক ইতিমধ্যেই উঠতি ব্যবসায়ীদের মধ্যে প্রথম পাঁচে নিজের জায়গা করে নিয়েছেন। সফল ব্যবসায়ী হিসেবে খেতাবও পেয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ