রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডের প্রথম নগ্ন সৈকত আসলে কেমন

news-image

অনলাইন ডেস্ক : আয়ারল্যান্ডের দক্ষিণ ডাবলিনে আগামী এপ্রিল মাসে চালু হবে হাক ক্লিফ বিচ। যাকে বলা হচ্ছে প্রথম ন্যুড বিচ বা নগ্ন সৈকত। অর্থাৎ সেখানে গিয়ে মানুষ নগ্ন হয়ে গোসল করার সুযোগ পাবে। উদ্যোক্তারা বলছেন, “এই সৈকতে থাকবে সূর্য, বালু, সমুদ্র কিন্তু থাকবে না কোনো বাথিং স্যুট।”

এই নিয়ে যারা প্রচারণা চালিয়ে আসছিল সেই আইরিশ ন্যাচারিস্ট অ্যাসোসিয়েশনের ফ্যাট গ্যালাঘের বলেন, ন্যাকেড বিচ আয়ারল্যান্ডে ধারণার চেয়েও বেশি জনপ্রিয়তা পাচ্ছে। কারণ আইন-সম্মতভাবে নগ্ন সৈকতের দাবিতে কয়েক বছর ধরে প্রচারণা ছিল। এরপর একটি বিলের মাধ্যমে ২০১৭ সালে স্থানীয় কাউন্টি অফিস নগ্ন গোসলের পক্ষে লোকজনের সাক্ষর সংগ্রহ করে।

তবে ওই সৈকতে সেখানে শিশুদের উপস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে কোনো সংগঠন। এ বিষয়ে গ্যালাঘের ভাষ্য, এটা মোটেই কোনো পারিবারিক সৈকত নয়। এখানে অবশ্যই শিশুদের নেয়া ঠিক হবে না। তাদের জন্য এটা বিপদজনক হবে। কোনো শিশুকে সেখানে নিলে নজর রাখতে হবে। কারণ সেটি সাধারণ কোনো সৈকত হবে না।

গ্যালাঘের আরও বলেন, “আমরা শুধু কোনো আকর্ষণীয় সৈকতে যাচ্ছি না। আমরা আমাদের গাড়ি রেখে সেখানে যাবো, সেখানে আরোহণ করবো, বালুতে সময় কাটাবো এবং অন্য কেউ হয়তো সেখানে যেতে চাইবে না।” সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ