রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের প্রথম রূপান্তরকামী সংবাদ উপস্থাপক

news-image

অনলাইন ডেস্ক : ২১ বছর বয়সী এক সাংবাদিক এখন পাকিস্তানে খবরের শিরোনাম হচ্ছেন। কারণ তিনিই দেশটির ইতিহাসে প্রথম রূপান্তরকামী সংবাদ উপস্থাপক। ২৩ মার্চ লাহোরভিত্তিক কোহিনূর নিউজ নামের একটি পাকিস্তানি নিউজ চ্যানেলে প্রথম ‘অন এয়ার’ আসেন মার্ভিয়া মালিক নামের সেই নারী।

প্রথম দিনই দক্ষতার প্রমাণ দিয়ে দর্শকসহ সবার মন জয় করে নিয়েছেন তিনি। বিষয়টি আলোড়ন তোলে সামাজিক যোগযোগ মাধ্যকেও। ফেসবুক-টুইটারে এখন মার্ভিয়াকে বাহবা দিচ্ছেন।

পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক মার্ভিয়া মডেল হিসেবে সুপরিচিত। তিন মাস প্রশিক্ষণের পর তাকে চাকরির প্রস্তাব দেয় পাকিস্তানের একটি বেসরকারি নিউজ চ্যানেল।

মার্ভিয়ার কথায়, প্রস্তাবটা পেয়ে আমি কেঁদে ফেলি। আশা করি, আমার সাফল্য পাকিস্তানের রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষকে অনুপ্রেরণা ও উৎসাহ জোগাবে।

পাকিস্তানে ২০ কোটি মানুষের মধ্যে তালিকাভুক্ত ১০ হাজার রুপান্তরকামী আছেন। তাদের নানা সমস্যা ও বাধার সম্মুখীন হতে হয় পাকিস্তানে। চাকরি পেতেও লড়াই করতে হয়। বেশিরভাগ রূপান্তরকামীই ভিক্ষাবৃত্তি, নৃত্যশিল্প কিংবা দেহব্যবসায় নামেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ