রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি

news-image

ডেস্ক রিপোর্ট : জীবনে নামিদামি গাড়ি তো কম দেখেননি। কিন্তু সব থেকে দামি এসইউভিটা দেখেছেন কি? কার্লমন কিং নামে এই গাড়িই নাকি বিশ্বের সবচেয়ে দামি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল। ডায়মন্ড কাট শেপের এই গাড়ির দাম ও অন্যান্য ফিচার দেখে নিন এক ঝলকে।

নামের মতো ওজনেও বেশ ভারি কার্লমন কিং। ৬ টন ওজনের এই গাড়ি যে কেউ কিনতে পারবেন না। মাত্র ১২টি এমন গাড়ি বানিয়েছে নির্মাতা সংস্থা। ফলে মাত্র ১২ জনই কিনতে পারবেন গাড়িটি।

প্রয়োজন মতো সম্পূর্ণ কাস্টমাইজ করানো যাবে এই গাড়ি। সামনের থেকে বেশ শক্তপোক্ত মনে হয় এই গাড়িকে। ভেতরে রয়েছে ৪ জনের বসার জায়গা। ফ্রন্ট গ্রিলে রয়েছে কোম্পানির লোগো।

বাইরের মতো গাড়ির ভেতরও বেশ চমকদার। গাড়ির ভেতরে রয়েছে আরামদায়ক সিট, হাইফাই সাউন্ড, প্রাইভেট সেফ, ফোন ও রেফ্রিজারেটর। রয়েছে কফি মেশিন ও প্লেস্টেশন ৪।

সম্পূর্ণ বুলেটপ্রুফ এই এসইউভি ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও সচল থাকে। ফোর্ড এফ ৫০০ মডেলের ওপর গাড়িটি কাস্টমাইজ করেছে একটি চীনা কোম্পানি।

এই এসইউভিতে রয়েছে ৬ দশমিক ৮ লিটার ভি টেন ইঞ্জিন। এর থেকে ৪০০ হর্সপাওয়ার ক্ষমতা মেলে। সর্বোচ্চ ১৪০ কিলোমিটার বেগে ছুটতে পারে এই গাড়ি। বাংলাদেশি মুদ্রায় গাড়িটির মূল্য প্রায় ১৬ কোটি টাকা। যুগান্তর

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ