রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ষাঁড়টির দাম উঠল ২০ লক্ষ!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের তামিলনাড়ুর এক রাজনৈতিক নেতা একটি ষাঁড় কিনেছেন ২০ লক্ষ রুপি দিয়ে। জানা যায়, ষাঁড়টির নাম বাল্মীকি টাইগার! এরই দাম এখন ২০ লক্ষ রুপি। সম্প্রতি জাল্লিকাট্টুর একটি প্রতিযোগিতায় ষাঁড়টিকে দেখে পছন্দ হয় তামিলনাড়ুর প্রাক্তন বিধায়ক সম্পৎ কুমারের। তার পরেই তিনি সিদ্ধান্ত নেন ষাঁড়টি কেনার ব্যাপারে।

ষাঁড়টির মালিক প্রিয়া কুমারী নামে এক নারী প্রায় ৭ লক্ষ রুপি দিয়ে এক কৃষকের থেকে ষাঁড়টি কিনেছেন বলে দাবি করেছেন তিনি। প্রিয়া জানান, প্রথমে ষাঁড়টিকে দেখেই তার মনে হয়েছিল বলিষ্ঠ এই ষাঁড়টি প্রতিযোগিতায় ভালো ফল করবে। সেই মত‌ো কয়েকবার ট্রেনিং দিয়ে ষাঁড়টিকে জাল্লিকাট্টুর মতো প্রতিযোগিতায় নামানোর ব্যবস্থা করেন তিনি। প্রিয়ার আরও দাবি, ইতিমধ্যে বাল্মীকি বেশ কয়েকটি পদক জিতেছে।

প্রসঙ্গত, দক্ষিণ ভারতে জাল্লিকাট্টুর জন্য ষাঁড়ের প্রবল চাহিদা থাকে। কিন্তু তাই বলে কোন ষাঁড়ের দাম এত রুপি উঠতে পারে ভেবেই অবাক হয়ে যাচ্ছেন অনেকে। এবেলা।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ