,

আখাউড়ার সেই ‘মাজু স্যার’ চাকুরিচ্যুত, বিভাগীয় মামলা

news-image

Sexualস্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ ভূঁইয়া প্রকাশ মাজু স্যারকে অবশেষে সাময়িক চাকুরিচ্যুত করা হয়েছে।  এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করেছে।
সোমবার আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাই মুঠোফোনে এ তথ্য জানান।
এই কর্মকর্তা জানান, গত ১৩ আগস্ট ইংরেজি বিষয়ের পরীক্ষার দিন প্রধান শিক্ষক আব্দুল আজিজ পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করলে এলাকায় তোলপাড় শুরু হয়। ঘটনার পর থেকে ওই স্কুলের চতুর্থ-পঞ্চম শ্রেণীর ছাত্রীরা স্কুলে আসা বন্ধ করে দেয়। এ নিয়ে এলাকায় সালিশ বৈঠকও বসে। বৈঠকে পরিচালনা কমিটির লোকজন আগামী দুই মাস বিদ্যালয়ে না আসার জন্য তাকে নির্দেশ দেন। কিন্তু এই রায়ে এলাকাবাসী তথা হয়রানির শিকার ছাত্রীর পরিবার সন্তুষ্ট হয়নি। এরপর ঘটনা তদন্ত করতে সরেজমিন ওই বিদ্যালয়ে যান আখাউড়া উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুকুল হান্নান। তিনি প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পান।
এদিকে হয়রানির শিকার ছাত্রীর মা নাজমা বেগম গত ১৭ সেপ্টেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় আখাউড়া থানায় মামলা দায়ের করেন। সেদিন আখাউড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। ওইদিনই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানজিদ আফরিন দিবা ২২ ধারায় ভিকটিমের  জবানবন্দী নেন।

 

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস