শিগগিরই আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের কাজ শুরু হচ্ছে
আরাফাত আহমেদ : আগরতলা রেলস্টেশন থেকে আখাউড়া পর্যন্ত ১৫ কিলোমিটার রেললাইন নির্মাণের জন্য বাংলাদেশ অংশের কাজ শিগগিরই শুরু হবে ।রেলপথ নির্মাণের মধ্য দিয়ে দু’দেশের ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে।বাংলাদেশ-ভারত সৌহার্দ্যপূর্ণ স¤পর্ক সুদৃঢ় হবে।রেলমন্ত্রী মুজিবুল হক গতকাল বৃহ¯পতিবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় যাওয়ার আগে আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন।
রেলমন্ত্রী আগরতলা ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে ‘কুমিল্লার ঈশ্বর পাঠশালার’ শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গেছেন। কয়েক বছর আগে কুমিল্লা ঈশ্বর পাঠশালার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আগরতলা ঈশ্বর পাঠশালাটি গড়ে ওঠেছে। আগরতলা সীমান্তে মন্ত্রীকে স্বাগত জানান ত্রিপুরা বিধানসভার ডেপুটি ¯িপকার পবিত্রকর।
ত্রিপুরা যাওয়ার আগে স্থলবন্দরে মন্ত্রী বলেন, ‘দুটি বড় উৎসব ঈদুল আজহা ও দুর্গাপূজা এবার
কাছাকাছি সময়ে হচ্ছে। স্বজনদের সঙ্গে এসব উৎসব উদ্যাপন করতে লাখ লাখ মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নিজ নিজ বাড়ি ফিরবেন। এ জন্য ট্রেনে যাত্রীদের ভিড় বাড়বে। তবে যাত্রীদের সেবা দেওয়ার জন্য রেলওয়ে প্রস্তুত।রেলমন্ত্রী বলেন, বিভিন্ন রুটে বেশ কয়েকটি ট্রেনের সঙ্গে আরও ১৩০টি কোচ সংযোজন করা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত ৩০টি ইঞ্জিন প্রস্তুত রাখা হয়েছে। এই সময়ে কোথাও ইঞ্জিন বিকল হলে অতিরিক্ত ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো হবে।











