সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম আরব নারী হিসেবে ডব্লিউডব্লিউতে সাদিয়া

news-image

অনলাইন ডেস্ক : নাম তার সাদিয়া বিসেইসো। ভালোবাসেন প্রথা ভাঙতে। তিনি শুধু পেশাদার মার্শাল আর্টস অ্যাথলেটই নন; ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া প্রথম আরব নারীও।

ফ্লোরিডায় ডব্লিউডব্লিউই’র পারফরমেন্স সেন্টারে ইতোমধ্যে প্রশিক্ষণও শুরু করেছেন ৩১ বছর বয়সী এই জর্ডানিয়ান নারী। সাদিয়ার প্রত্যাশা, বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ শেষ কয়েকদিনের মধ্যেই রিংয়ে প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করবেন।

জানা গেছে, বেশ অভিজ্ঞ প্রতিযোগী তিনি। টেলিভিশনে উপস্থাপনা থেকে শুরু করে ভয়েস ওভার আর্টিস্ট ও ইভেন্ট প্রেজেন্টার হিসেবেও কাজ করেছেন।

মার্শাল আর্টসে যাত্রা শুরু ২০১৪ সাল থেকে। অংশও নিয়েছেন বিভিন্ন প্রতিযোগিতায়। রেসলিং শো’র জন্য বিখ্যাত ডব্লিউডব্লিউইতে সাধারণত সাজানো ম্যাচের আয়োজন করা হয়ে থাকে। পারফরমাররা নির্দিষ্ট একটা চরিত্রে স্ক্রিপ্ট অনুযায়ী সেখানে পারফর্ম করে থাকেন।

সাদিয়ার ধারণা রিংয়ে তাকে দেখতে দুই বছর মতো সময় লেগে যেতে পারে। তবে তিনি চেষ্টায় আছেন, শিগগিরই দর্শকের সামনে আসার। সূত্র : সিএনএন

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা