রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেলে দেওয়া নবজাতককে রাতভর পাহারা দিলো ৩ কুকুর

news-image

তিনটি কুকুরের জন্য রক্ষা পেলো ফেলে দেওয়া এক নবজাতক। কে বা কারা গ্রামের রাস্তার পাশে শিশুকন্যাটিকে ফেলে দিয়েছিল। প্রবল ঠান্ডার মধ্যে পড়ে থাকা ওই নবজাতককে রাতভর পাহারা দিলো এলাকার তিনটি কুকুর। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে  এ ঘটনা ঘটেছে। খবর এবেলার।

স্থানীয়রা জানান, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ডেবিসাবাদ গ্রামে রোববার সকালে ওই নবজাতককে উদ্ধার করা হয়। বাড়ির পাশে সারা রাত কুকুরের চিৎকার শুনে বিরক্ত হয়ে ভোরে বাড়ির পেছনে যান গ্রামের বাসিন্দা আব্দুল গনি মোল্লা। গিয়েই অবাক হয়ে তিনি দেখেন, তিনটি কুকুর  পাহারা দিচ্ছে এক নবজাতককে।

খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় করেন গ্রামবাসী। কিন্তু ওই নবজাতকের কাছে কাউকে ঘেঁষতে দিচ্ছিল না কুকুরগুলো। এই দৃশ্য দেখে অবাক হয়ে যান উপস্থিত সবাই। এরপর গ্রামের কয়েক যুবকের চেষ্টায় কুকুর তিনটিকে সরিয়ে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

পরে গ্রামের এক দম্পতি শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান। প্রাথমিক শুশ্রুষার পর তাকে দুধ খাওয়ানো হয়। ওই দম্পতির কোনো কন্যাসন্তান না থাকায় তারা শিশুটিকে দত্তক নিতে চান। পরে ঘটনাস্থলে আসেন চাইল্ড লাইনের কর্মীরা। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান তারা।

তবে কে বা শিশুটিকে ফেলে গেছে তা জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে ক্যানিং থানা পুলিশ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা