শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

train logoব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে যাত্রীবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৪ ঘণ্টা পর পুনরায় সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় উদ্ধারকাজ সম্পূর্ণ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ভোর ৬টায় সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের একটি বগির সবকটি চাকা আখাউড়া স্টেশনে এসে লাইনচ্যুত হয়। এতে সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ সময় কেউ হতাহত হয়নি।
আখাউড়া স্টেশনের কেবিন মাস্টার জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।