সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় আনন্দে ছুটছে ১০ হাজার সাইকেল

news-image

রাজধানীর রাজপথে অভুতপুর্ব এক দৃশ্য! চোখের সামনে দিয়ে ছুটে চলছে হাজার হাজার সাইকেল। সাইক্লিস্টদের কণ্ঠে গর্বের স্লোগান। কারো কন্ঠে ‘জয় বাংলা’। আবার কেউবা চিৎকার করে বলছেন ‘তোমার দেশ, আমার দেশ। বাংলাদেশ, বাংলাদেশ।’

বিজয়ের ৪৬ বছর উদযাপনে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ছুটে চলছে প্রায় ১০ হাজার সাইকেলের বিজয় র‍্যালি।

তরুণ-তরুণীদের আনন্দমুখর সাইকেল র‍্যালি আসাদ গেট হয়ে হাতিরঝিল ছুঁয়ে এফডিসি গেট হয়ে আবার মানিক মিয়া এভিনিউ এসে পৌঁছাবে বলে জানান এক সাইক্লিস্ট।

প্রায় সব সাইক্লিস্টের সাইকেলেই দেখা গেছে লাল সবুজের পতাকা। কেউ কেউ আবার গর্বের পতাকা গায়ে জড়িয়ে ছুটে চলছেন। কারো মুখে আবার বাজছে বাঁশি।

সে বাঁশিতেও ওই চেনা সুর; তোমার দেশ, আমার দেশ। বাংলা দেশ দেশ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা